মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার মজিদ মণ্ডল
পাবনার ঈশ্বরদীতে অসুস্থ দাদিকে দেখতে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রী। এ ঘটনায় মজিদ মণ্ডল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার সন্ধ্যায় ওই ছাত্রীর মায়ের করা মামলায় রাতেই ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার বিকালে ঈশ্বরদী উপজেলায় এ ঘটনা ঘটেছে।
এজাহারে বলা হয়, ওই ছাত্রীর পরিবার দীর্ঘদিন ধরে মাগুরার তার নানার বাড়িতে বসবাস করেন। সেখানেই একটি মাদ্রাসাতে পড়াশোনা করে সে। গত বৃহস্পতিবার তার দাদির অসুস্থতার কথা শুনে মা-বাবার সঙ্গে ঈশ্বরদীতে দাদিকে দেখতে আসে ওই ছাত্রী। পরদিন শুক্রবার বিকালে সে বাড়ির আশপাশে বেড়াতে বের হয়েছিলেন। এ সময় প্রতিবেশী মজিদ মণ্ডল তাকে কৌশলে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
ঘটনার পরদিন ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেয়ে থানার লিখিত অভিযোগ করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় ওই ছাত্রীর মা থানায় মামলা করলে পর মজিদ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।







