Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

জামালপুর

প্রেমের জেরে রাস্তায় প্রাচীর, বন্ধ চলাচল

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ২২:৫০
প্রেমের জেরে রাস্তায় প্রাচীর, বন্ধ চলাচল

প্রেম নিয়ে দুই পরিবারের বিরোধের জেরে রাস্তায় প্রাচীর দিয়ে জনসাধারণের যাতায়াত পথ বন্ধের অভিযোগ পাওয়া গেছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন স্কুল-কলেজ শিক্ষার্থীসহ ২০-২৫টি পরিবারের মানুষ। শুধু তাই নয়, রাস্তা বন্ধ থাকায় মসজিদেও যেতে পারছেন না তারা।

সম্প্রতি এমন ঘটনা ঘটেছে জামালপুর পৌর শহরের বেলটিয়া পলিশা এলাকায়।

এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসেছে, তবে কোনো সুরাহা না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, জামালপুরের পলিশা এলাকার মোকাদ্দেস হোসেনের মেয়ের সঙ্গে প্রতিবেশী কবির হোসেনের ছেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত বছর ১২ ডিসেম্বর ওই মেয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে ১৪ ডিসেম্বর জামালপুর সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন তার মা।

পরে অপহৃত স্কুলছাত্রী ও ছেলেকে উদ্ধার করে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতে জবানবন্দি শেষে মেয়েকে বাবা-মার কাছে হস্তান্তর করা হয়।

আর অপহরণ মামলায় ছেলের মা-বাবা ৩ মাস জেলহাজতে থাকার পর জামিনে বেরিয়ে আসেন। এই ঘটনার জের ধরে ছেলের বাবা কবির হোসেন গত ২৪ মার্চ বাড়ির সামনে চলাচলের রাস্তায় প্রাচীর নির্মাণ করে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেয়। এতে এলাকার ২০/২৫ টি পরিবারের মানুষ অবরুদ্ধ হয়ে পড়ে।

‘কোনোকিছু হলেই রাস্তা বন্ধ করে দেন ছেলের পরিবার এর আগেও দুইবার রাস্তা বন্ধ করেছিল। এলাকাবাসী বসে মীমাংসা করেছে’—বলছিলেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের ভাষ্য, বাপ দাদার আমল থেকে এই রাস্তা দিয়ে চলাচল করছি। রাস্তা বন্ধ থাকায় বাজার-ঘাট, স্কুল-কলেজ, চিকিৎসা সেবা নিতে যেতে পারছি না।

‘জায়গা আমার বাবার। আমাদের চার শরিকের যাতায়াতের জন্য ১১ ফুট রাস্তা রাখা হয়েছে। তিন শরিকের চলাচলের তিন ফুট রাস্তা দেব। এর বেশি দিতে পারব না’—জানিয়েছেন প্রেমিকের বাবা কবির হোসেন।

এ ঘটনায় অভিযোগ পেয়েছেন জামালপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন আখতার।

‘পৌরসভার বেলটিয়া পলিশা গ্রামে রাস্তা অবরোধের তথ্য ও জনসাধারণের অভিযোগ পেয়েছি। এটি ভূমিসংক্রান্ত বিষয় হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) তার বরাবর অভিযোগটি পাঠিয়েছি।’

পৌরসভার সার্ভেয়ার আজকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সব কাগজপত্র দেখে সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইউএনও।



প্রেমস্কুলযাতায়াত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise