Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নেই দরজা-জানালা, মৃতপ্রায় ঈশ্বরদী আবহাওয়া অফিস

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ২১:৩০
নেই দরজা-জানালা, মৃতপ্রায় ঈশ্বরদী আবহাওয়া অফিস

ছবি: আগামীর সময়

জরাজীর্ণ ভবন, অনিয়ন্ত্রিত সীমানা প্রাচীর আর কার্যালয়ের অভ্যন্তরে মাদকসেবীদের অবাধ পদচারণায় প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো পরিত্যক্ত আবাসিক এলাকা। তবে এটি দীর্ঘদিনের জনবল সংকট ও আধুনিকতার ছোঁয়া থেকে বঞ্চিত ঈশ্বরদীস্থ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কার্যালয়। এটি বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি পাইলট বেলুন পর্যবেক্ষণাগার।

সংশ্লিষ্টদের তথ্য মতে, ঈশ্বরদী বিমানবন্দর সীমানার মধ্যে ১৯৬৫ সালে আবহাওয়া পর্যবেক্ষণের জন্য সরকারিভাবে ৫ একর জমি নিয়ে যাত্রা শুরু করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ পাইলট বেলুন পর্যবেক্ষণাগারের এই কার্যালয়টি। শুরুতে নির্ধারিত সীমানার মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের জন্য একাধিক আবাসিক ভবন এবং একটি পর্যবেক্ষণাগার স্থাপন করা হলেও দীর্ঘদিন সংস্কারের অভাবে এলাকাটিতে সৃষ্টি হয়েছে ভূতুড়ে পরিবেশের। সঠিক তদারকির অভাবে ভবনগুলোর দরজা, জানালা এমনকি জানালার গ্রিল পর্যন্ত চুরি হয়ে গেছে।

এদিকে আবহাওয়া পরিমাপক দুটি যন্ত্রের মধ্যে একটি দীর্ঘদিন ধরে বিকল। ফলে একটি যন্ত্র দিয়েই আবহাওয়া পরিমাপের কাজ চালাচ্ছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের দাবি, আবহাওয়া অফিসের পরিত্যক্ত এই ভবনগুলোতে কেউ না থাকায় এগুলো এখন মাদকসেবীদের আড্ডাখানা। স্থানীয় ও বহিরাগতদের সমন্বয়ে এখানে দিন-রাত চলে নানা অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ড।

আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জনের দাবি, ভারত থেকে আনা অটোমেটিক ওয়েদার স্টেশন (অ্যাওয়াস) মেশিনটি স্থাপন করা হলেও এক দিনের জন্যও সেটি চালু করা সম্ভব হয়নি। শুধু তা-ই নয়, নির্জন এলাকা হওয়ায় এবং নিরাপত্তা প্রহরী না থাকায় রাতে দায়িত্ব পালনের সময় ভুগতে হয় নিরাপত্তাহীনতায়।

তার ভাষ্য, জনবল কম থাকায় দিন-রাত মিলিয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। তবে বাড়তি কর্মঘণ্টার জন্য বেতন সংযুক্তির কোনো সুযোগ নেই।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানালেন, 'জনবল সংকটে ১৪ জনের পরিবর্তে বর্তমানে মাত্র ৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে অফিস চালাতে হচ্ছে। ফলে সবাই বাড়তি চাপ নিয়েই অফিস করছেন। আবাসিক ভবনগুলো বসবাসের অযোগ্য হওয়ায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ফলে ভূতুড়ে অবস্থার সৃষ্টি হয়েছে। আর ভবনের দরজা-জানালাও অনেক আগেই চুরি হয়ে গেছে।

বিষয়টি আমলে নিয়ে আবহাওয়া অধিদপ্তর দ্রুত সময়ের মধ্যে কার্যালয়টির অবকাঠামো উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ ও জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ঈশ্বরদীআবহাওয়া অফিসমাদকসেবী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে