ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বজ্রঝড় কিংবা অতিবৃষ্টির মতো দুর্যোগপ্রবণ জেলার তালিকায় কক্সবাজারের অবস্থান প্রথম সারিতে। অথচ এমন একটি জেলার আবহাওয়া পর্যবেক্ষণের রাডার তিন বছর ধরে অচল। এ কারণে স্থানীয়ভাবে আবহাওয়ার তাৎক্ষণিক তথ্য সংগ্রহের সক্ষমতা হারিয়ে কক্সবাজার আবহাওয়া অফিসকে এখন নির্ভর করতে হচ্ছে ঢাকার রাডার, স্যাটেলাইট এবং আন্তর্জাতিক বিভিন্ন তথ্যসূত্রের ওপর।কক্সবাজার শহরের সার্কিট হাউজসংলগ্ন পাহাড়ের চূড়ায় অবস্থিত ‘ডপলার রাডার স্টেশনটিতে’ গিয়ে দেখা যায়, স্থাপনাটি এখন প্রায় নিশ্চুপ। ভবনটি ঠিকঠাক থাকলেও ব...