Agamir Somoy E-Paper
রবিবার, ৩১ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
রবিবার, ৩১ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মাধবপুর

ছাত্রলীগ নেতার বউভাতে একই ফ্রেমে আ. লীগ–বিএনপি নেতারা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ২০:২২
ছাত্রলীগ নেতার বউভাতে একই ফ্রেমে আ. লীগ–বিএনপি নেতারা

ছবি: আগামীর সময়

রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে মুখোমুখি অবস্থানে থাকা আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের এবার একসঙ্গে দেখা গেল একটি বউভাত অনুষ্ঠানে। একই ফ্রেমে দুদলের নেতাদের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মাধবপুরের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

রবিবার (৩১ মে) উপজেলার মঙ্গলপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদের ছেলে ও ছাত্রলীগ নেতা শান্ত ভূঁইয়ার বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, বিএনপি নেতা ফরিদুর রহমান, সোহেল মাহমুদ, আবদাল শাহ, মাধবপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তাসাদ্দুক আহমেদসহ উভয় দলের একাধিক নেতাকে একসঙ্গে দেখা যায়।

অনুষ্ঠানের ছবি আওয়ামী লীগ নেতা ও শিক্ষক তাছাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা সোহেল মাহমুদসহ কয়েকজন তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

স্থানীয়দের একাংশের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সামাজিক ও পারিবারিক সম্পর্কের জায়গা থেকে একে অপরের অনুষ্ঠানে অংশগ্রহণ সম্প্রীতির ইতিবাচক বার্তা বহন করে।

তবে অন্য একটি অংশের ধারণা, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এমন দৃশ্য অনেকের কাছেই বিস্ময়কর এবং এটি নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে।

বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সজল আগামীর সময়কে বললেন, চব্বিশের ৫ আগস্টের আগে মাধবপুরে যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তারা এখন অনেকটাই মাইনাস। হাতে গোনা কয়েকজন ছাড়া আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী বর্তমানে বিএনপিতে চলে এসেছেন। এমনকি সংসদ সদস্যের উন্নয়ন কমিটিতেও আওয়ামী লীগের লোকজন স্থান পেয়েছেন। মাধবপুরে মিলেমিশে থাকা তাদের পুরনো রীতি। সাম্প্রতিক ঘটনাও তারই প্রতিফলন।

এদিকে বিএনপির নেতাদের ভাষ্য, এটি ছিল সম্পূর্ণ সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান। সেখানে রাজনৈতিক পরিচয়ের চেয়ে সামাজিক সম্পর্কই বেশি গুরুত্ব পেয়েছে। তাই ঘটনাটিকে রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা মন্তব্য করেন, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণকে রাজনৈতিক দৃষ্টিতে দেখা ঠিক হবে না। ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের কারণেই অনেকেই সেখানে গিয়েছেন।

বউভাতের আয়োজক ছাত্রলীগ নেতা শান্ত ভূঁইয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি বর্তমানে প্রবাসে অবস্থান করছেন এবং সক্রিয় রাজনীতিতে তেমন সম্পৃক্ত নন।

ছাত্রলীগমাধবপুরবৌভাত
    শেয়ার করুন:
    ব্যক্তি হিসেবে আমাদের সঙ্গে এই অর্থের কোনো সম্পর্ক নেই

    ব্যক্তি হিসেবে আমাদের সঙ্গে এই অর্থের কোনো সম্পর্ক নেই

    ৩০ মে ২০২৬, ২৩:৪৫

    রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ৩১ মে ২০২৬, ০০:১৬

    বেপরোয়া ম্যানেজারকে নিয়ে অভিযোগ বাফুফের কাছে

    বেপরোয়া ম্যানেজারকে নিয়ে অভিযোগ বাফুফের কাছে

    ৩১ মে ২০২৬, ০০:৫১

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    ২৬ মে ২০২৬, ০৩:৫৫

    ৪০০ বছরের ঐতিহ্য এখনও চকবাজারে

    ৪০০ বছরের ঐতিহ্য এখনও চকবাজারে

    ৩০ মে ২০২৬, ১৮:১৬

    নানী ও দুই নাতির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে মা

    নানী ও দুই নাতির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে মা

    ৩০ মে ২০২৬, ২২:২৩

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, ইট-ডিম ছোড়ার অভিযোগ

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, ইট-ডিম ছোড়ার অভিযোগ

    ৩০ মে ২০২৬, ২৩:৩১

    অতিরিক্তি সময়ে গড়ালো ম্যাচ

    অতিরিক্তি সময়ে গড়ালো ম্যাচ

    ৩১ মে ২০২৬, ০০:১৬

    ‘প্রধানমন্ত্রী সিনেমা দেখেন, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দেখতে পারবে না?’

    ‘প্রধানমন্ত্রী সিনেমা দেখেন, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দেখতে পারবে না?’

    ৩০ মে ২০২৬, ২৩:৩৬

    তরুণদের রক্ষায় তামাকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি

    তরুণদের রক্ষায় তামাকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি

    ৩১ মে ২০২৬, ০৭:১০

    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ৩০ মে ২০২৬, ০৭:৪৯

    ইতিহাস গড়ে পিএসজির টানা দ্বিতীয় শিরোপা

    ইতিহাস গড়ে পিএসজির টানা দ্বিতীয় শিরোপা

    ৩১ মে ২০২৬, ০১:০১

    জনতুষ্টির রাজনীতি ও সাংস্কৃতিক সংকট, ক্ষতি কার?

    জনতুষ্টির রাজনীতি ও সাংস্কৃতিক সংকট, ক্ষতি কার?

    ৩১ মে ২০২৬, ১৩:০১

    জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

    জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

    ৩১ মে ২০২৬, ০৪:২৩

    প্রেমিক যুগলকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

    প্রেমিক যুগলকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

    ৩০ মে ২০২৬, ২৩:২২

    advertiseadvertise