Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সময়ের আগেই বাজারে বেদানা লিচু, সুনাম নষ্টের আশঙ্কা

দিনাজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৭:১৪
সময়ের আগেই বাজারে বেদানা লিচু, সুনাম নষ্টের আশঙ্কা

বেদানা লিচু

অতিরিক্ত লাভ ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি এড়ানোর আশায় দিনাজপুরে সময়ের আগেই বাজারে চলে এসেছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃত ‘বেদানা’ লিচু। পবিত্র ঈদুল আজহার পর এই লিচু বাজারে আসার কথা থাকলেও অপরিপক্ব অবস্থায়ই তা বিক্রি শুরু করেছেন অনেক চাষি। ক্রেতারা চড়া দামে এই লিচু কিনলেও স্বাদ না পাওয়ায় বেদানা লিচুর ঐতিহ্যবাহী সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন মূলত মাদ্রাজি জাতের লিচু বাজারে থাকার কথা এবং বেদানা লিচু পুরোদমে নামতে আরও ১২ থেকে ১৫ দিন সময় প্রয়োজন। কিন্তু মাদ্রাজি জাতের সঙ্গে বাজারে চলে এসেছে বোম্বাই ও বেদানা জাতের কাঁচা-পাকা লিচুও।

আজ বৃহস্পতিবার দিনাজপুর শহরের কালিতলার নিউমার্কেট ও ফলের হাট ঘুরে দেখা গেছে, বাজারে আধাপাকা মাদ্রাজি জাতের লিচুর ছড়াছড়ি। সেখানে আকারভেদে প্রতি হাজার মাদ্রাজি লিচু বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ২৮০০ টাকায়। অন্যদিকে অপরিপক্ব হলেও বেদানা লিচু প্রতি হাজার বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চড়া দামে।

কালিতলা ফল মার্কেটে লিচু বিক্রি করতে আসা চাষি আকবর জানালেন, এবার গাছে লিচুর ফলন বেশ ভালোই এসেছে। কিন্তু লিচুতে রং আসার পরপরই প্রথমে প্রচণ্ড দাবদাহ এবং পরে লাগাতার বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ফল ঝরে পড়ছে। তাই বড় ধরনের ক্ষতি এড়াতে পরিপক্ব লিচুর সঙ্গেই অপরিপক্ব লিচু বাজারে এনে বিক্রি করে দিচ্ছেন বলে তিনি জানান।

বাজারের ইজারাদার মো. শাহীন মন্তব্য করেন, মাদ্রাজি লিচু নামার সঠিক সময় হলেও তারও ৮-১০ দিন আগেই বাজারে অপরিপক্ব বেদানা লিচু চলে এসেছে। তবে ঈদের পরে এই ফলের হাট পুরোপুরি লিচুতে ভরপুর হয়ে উঠবে এবং তখন প্রতিদিন এই হাটে কোটি টাকার লিচু কেনাবেচা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর জেলায় ৫ হাজার ৪৮৪ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। জেলার ১৩টি উপজেলা মিলিয়ে মোট ১০ হাজার ৬৬টি লিচু বাগান রয়েছে। এসব বাগান থেকে এ বছর ৩৭ হাজার ৫০০ টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সরকারি হিসাবে যার বাজারমূল্য দাঁড়াবে প্রায় হাজার কোটি টাকা।

সার্বিক বিষয়ে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোস্তাফিজুর রহমান জানান, অতিরিক্ত লাভের আশায় কিছু চাষি সময়ের আগেই বেদানা জাতের লিচু বাজারে তুলছেন। এতে জিআই পণ্য হিসেবে আমাদের বেদানা লিচুর যে সুনাম রয়েছে, তা নষ্ট হচ্ছে। কারণ ভোক্তারা অনেক চড়া দাম দিয়ে লিচু কিনলেও অপরিপক্ব হওয়ায় বেদানা লিচুর আসল স্বাদটা পাচ্ছেন না। এই বিশ্বখ্যাত লিচুর আসল স্বাদ ও গুণাগুণ বজায় রাখতে এটি বাজারে আসার জন্য আরও অন্তত ১২ থেকে ১৫ দিন সময় দেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

বেদানা লিচুদিনাজপুরজিআই পণ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    রাষ্ট্রপতির ভাইসহ বিএনপির মনোনয়নপত্র নিলেন তিন নেতা

    রাষ্ট্রপতির ভাইসহ বিএনপির মনোনয়নপত্র নিলেন তিন নেতা

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প