ঠাকুরগাঁওয়ে পেট্রলবোমা নিক্ষেপের সময় যুবক আটক

আটক যুবক
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পেট্রলবোমা নিক্ষেপের সময় স্থানীয় জনতার হাতে আরিফ হোসেন (২১) নামে এক যুবককে আটক হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, বুধবার রাত আড়াইটার দিকে রুহিয়া থানাধীন ১নম্বর রুহিয়া ইউনিয়নের রুহিয়া চৌরাস্তায় বুধু (৪৮) নামে এক ব্যক্তির দোকানসংলগ্ন পোস্ট অফিসের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের দেশব্যাপী ঘোষিত লকডাউন সফল করার লক্ষ্যে পেট্রলবোমা নিক্ষেপের সময় স্থানীয় জনগণ একজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম আরিফ হোসেন (২১)। তার বাবার নাম মো. আব্দুল জব্বার এবং ঘনিবিষ্ণুপুর (প্রধানপাড়া) গ্রামের বলে জানা যায়।
এ ঘটনায় আটক আরিফ হোসেনসহ পলাতক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে রুহিয়া থানায় মামলা করা হয়েছে।
মামলার নম্বর ৯/৯৯, ১৯ নভেম্বর ২০২৬। বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৫ ধারায় মামলাটি করা হয়েছে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী বিষয়টি নিশ্চিত করেন।



