শোকজের ৭ দিন পর প্রধান শিক্ষক গ্রেপ্তার
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

গ্রেপ্তার পলাশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছাত্তার— সংগৃহীত
ফুলবাড়িয়ার পলাশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছাত্তারকে শোকজ করার সাতদিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৪ সালের আগস্ট মাসের একটি বিশেষ ক্ষমতা আইনের নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ফুলবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পলাশতলী বাজার থেকে তাকে গ্রেপ্তার করেন। আজ বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুখর টুঙ্গিপাড়া, হলো আবৃত্তি-চিত্রাঙ্কন প্রতিযোগিতা
০৫ আগস্ট ২০২৬
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান জানিয়েছেন, আব্দুছ ছাত্তার ২০২৪ সালের ১৮ আগস্ট দায়েরকৃত নাশকতার মামলার সন্দেহভাজন আসামি ছিলেন। যার মামলা নম্বর ৬। তাঁকে গ্রেপ্তার আদালতে প্রেরণ করা হয়েছে।







