মেঘনায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
কুমিল্লার মেঘনায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহজালালকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) ভোররাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দরিকান্দি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ২০২২ সালের ১০ জানুয়ারি তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি প্রায় সাড়ে চার বছর ধরে বিভিন্নস্থানে পলাতক ছিলেন।
মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম জানালেন, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে শাহজালালকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে পাঠানো হয়।





