ধান আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর
লালমনিরহাট প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
লালমনিরহাটে বজ্রপাতে শরিফা আক্তার (১০) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার তিস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শরিফা ওই এলাকার অটোরিকশাচালক শহিদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণিতে পড়ত।
স্থানীয়রা জানান, শরিফার দাদা অনিজুল্লাহ নিজ জমির ধান কাটছিলেন। ধান বাড়িতে নিয়ে যাচ্ছিল মেয়েটি। এ সময় বজ্রপাতে সে আহত হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
ঘটনা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ।





