Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২ জুন, ২০২৬
আগামীর সময়
জেলায় জেলায় ঘুরে গাছ লাগান নাবিল
মঙ্গলবার, ২ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

একই পরিবারের চারজনসহ নিহত ৫

১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের

ফরিদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ২০:১৭
১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের

ছবি: আগামীর সময়

দীর্ঘ ১০ বছর পর মালয়েশিয়া থেকে পরিবারের সঙ্গে বাড়ি ফিরছিলেন আরিফুল ইসলাম (২৫)। তবে তার আর বাড়ি ফেরা হলো না। ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে তাদের বহনকারী প্রাইভেট কারটি সজোরে ধাক্কা দিলে আরিফুলসহ একই পরিবারের চারজন এবং প্রাইভেট কারের চালকসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফুলের দুই ভাগনে-ভাগনি গুরুতর আহত হয়েছে।

আজ মঙ্গলবার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম আন্ডারপাসের কিছুটা আগে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলাম, তার মা নুরজাহান বেগম (৫০), বোন আয়েশা আক্তার (২৮), ভাই রাকিবুল ইসলাম (১৮) এবং প্রাইভেট কারের চালক জাহিদ হোসেন। চালক জাহিদ যশোর জেলার মনিরামপুর উপজেলার গৌরপুর গ্রামের মো. ইসলামের ছেলে।

এই ঘটনায় আহত দুই শিশু আশরাফুল হোসেন (৮) ও তাসফিয়া (৩) নিহত আয়েশা আক্তারের সন্তান। তারা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফুলকে ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে তারা সকলেই সোমবার (১ জুন) রাতে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। লাশ নিতে আসা পরিবারের স্বজন ইলিয়াস তাদের চরম কষ্টের কথা তুলে ধরে জানান, ‘দীর্ঘ ১০ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী ছিলেন আরিফুল। গত সোমবার রাতে তিনি দেশে ফিরলে পরিবারের লোকজন তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয় তাদের বহনকারী প্রাইভেটকারটি। পরিবারের অবস্থা অত্যন্ত শোচনীয়। আমি এই মুহূর্তে আপনাদের বলে বোঝাতে পারব না।’

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ভোররাতে মালিগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটির পেছনে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকসহ চারজন নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি কেটে ভেতর থেকে হতাহতদের উদ্ধার করেন। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাকিবুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবির এই তথ্য নিশ্চিত করে জানালেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে আছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর উদ্ধার অভিযানের বিবরণ দিয়ে জানান, ‘আমরা ভোরে খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকার কেটে লাশগুলো বের করি।

শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেছেন, ‘পরিবারের লোকজন পৌঁছানোর পর তাদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয় বিকালে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সড়ক দুর্ঘটনাঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে
    শেয়ার করুন:
    দুই ঘণ্টায় ওসিরে সরাইছি, সেনাবাহিনীর মেজরকে বদলাইছি

    দুই ঘণ্টায় ওসিরে সরাইছি, সেনাবাহিনীর মেজরকে বদলাইছি

    ০১ জুন ২০২৬, ২০:৩০

    উচ্ছেদের আড়াই মাস পর ফের বালিয়াড়ি সৈকতে ৪ শতাধিক দোকান

    উচ্ছেদের আড়াই মাস পর ফের বালিয়াড়ি সৈকতে ৪ শতাধিক দোকান

    ০১ জুন ২০২৬, ১৫:২৭

    ঈদ নাটক নিয়ে সমালোচনা-আলোচনা

    ঈদ নাটক নিয়ে সমালোচনা-আলোচনা

    ০১ জুন ২০২৬, ১১:৫০

    বংশালে দোকানে আগুন, ৩ কর্মচারী দগ্ধ

    বংশালে দোকানে আগুন, ৩ কর্মচারী দগ্ধ

    ০১ জুন ২০২৬, ১৫:২৬

    ইরান যুদ্ধে ট্রাম্পের ছয় ব্যর্থতা

    ইরান যুদ্ধে ট্রাম্পের ছয় ব্যর্থতা

    ০১ জুন ২০২৬, ১৫:২২

    ঈদ শেষে ঢাকায় ফিরে ছিনতাইকারীর কবলে যুবক, মোবাইল-টাকা লুট

    ঈদ শেষে ঢাকায় ফিরে ছিনতাইকারীর কবলে যুবক, মোবাইল-টাকা লুট

    ০১ জুন ২০২৬, ১৫:১৭

    দীপেন দেওয়ানের মন্ত্রী পদে থাকা দরকার, মনে করেন সর্বমিত্র

    দীপেন দেওয়ানের মন্ত্রী পদে থাকা দরকার, মনে করেন সর্বমিত্র

    ০১ জুন ২০২৬, ১৫:০৯

    ঐক্যবদ্ধ থাকলে আমাদের হারানো কঠিন হবে

    ঐক্যবদ্ধ থাকলে আমাদের হারানো কঠিন হবে

    ০১ জুন ২০২৬, ১৫:০৭

    রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নজর কাড়ছে বিরল ফলসাগাছ

    রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নজর কাড়ছে বিরল ফলসাগাছ

    ০১ জুন ২০২৬, ১৫:০৪

    চারটি জেনারেশন ধ্বংস করে দিয়েছে ড. ইউনূসের সরকার

    চারটি জেনারেশন ধ্বংস করে দিয়েছে ড. ইউনূসের সরকার

    ০১ জুন ২০২৬, ১৫:০৩

    ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে অভিনেত্রী!

    ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে অভিনেত্রী!

    ০১ জুন ২০২৬, ১৪:৫৪

    জেলায় জেলায় ঘুরে গাছ লাগান নাবিল

    জেলায় জেলায় ঘুরে গাছ লাগান নাবিল

    ০২ জুন ২০২৬, ০৪:২৭

    ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচে-গলে যাওয়া মরদেহ উদ্ধার

    ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচে-গলে যাওয়া মরদেহ উদ্ধার

    ০২ জুন ২০২৬, ০১:০২

    ফ্লোরিডা নয়, দেশের ডোবা থেকে শিখুন মশা মারার উপায়

    ফ্লোরিডা নয়, দেশের ডোবা থেকে শিখুন মশা মারার উপায়

    ০১ জুন ২০২৬, ২৩:৫১

    গ্রাহকদের বিক্ষোভের মুখে রাতেই ভার্চুয়ালি ইসলামী ব্যাংকের পর্ষদ সভা

    গ্রাহকদের বিক্ষোভের মুখে রাতেই ভার্চুয়ালি ইসলামী ব্যাংকের পর্ষদ সভা

    ০২ জুন ২০২৬, ০৩:১৪

    advertiseadvertise