Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নেশার টাকা জোগাড়ে স্বর্ণের গহনা ছিনিয়ে মাকে হত্যার অভিযোগ, বন্ধুসহ গ্রেপ্তার ছেলে

সিরাজগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৪:৫৪
শেয়ার করুন:
নেশার টাকা জোগাড়ে স্বর্ণের গহনা ছিনিয়ে মাকে হত্যার অভিযোগ, বন্ধুসহ গ্রেপ্তার ছেলে

মাকে হত্যায় অভিযুক্ত ছেলে আশরাফুল ইসলাম, তার বন্ধু ও প্রতিবেশী রহিম উদ্দিন ও চোরাই স্বর্ণের মালা কেনা আব্দুল জলিল।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেশার টাকা জোগাড় করতে মায়ের গলার স্বর্ণের মালা ছিনিয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আশরাফুল ইসলামের (২২) বিরুদ্ধে। এ ঘটনায় আশরাফুলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য দুজন হলেন আশরাফুলের বন্ধু ও প্রতিবেশী রহিম উদ্দিন (২৪) এবং চোরাই স্বর্ণের মালা কেনার অভিযোগে আব্দুল জলিল।

গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে রাত ১০টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে মতিফুল নেছা নামের ওই নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, মাদক সেবনের জন্য টাকা জোগাড় করতে আশরাফুল তার মায়ের কাছে টাকা চান। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে আশরাফুল ও তার বন্ধু রহিম উদ্দিন মিলে তার গলার এক ভরি ওজনের স্বর্ণের মালা ছিনিয়ে নেন। এ সময় তাকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে বাড়িতে রেখে যান বলে অভিযোগ স্থানীয়দের।

পরে ওই স্বর্ণের মালা উপজেলার মৈত্র বড়হর গ্রামের আব্দুল জলিলের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেন তারা। চোরাই স্বর্ণ কেনার অভিযোগে জলিলকেও গ্রেপ্তার করা হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসানের ভাষ্য, প্রাথমিকভাবে জানা গেছে, এক ভরি ওজনের স্বর্ণের মালা ছিনিয়ে নিতেই আশরাফুল তার মাকে হত্যা করেছেন। হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে রহিম উদ্দিন এবং চোরাই স্বর্ণ কেনার অভিযোগে আব্দুল জলিলসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও বললেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার টাকা জোগাড় করতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিরাজগঞ্জমাকে হত্যাগ্রেপ্তার ছেলে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি