Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নজরুল ইসলাম খান

জুলাই সনদ বাস্তবায়নে সময় লাগবে

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ২১:৫২
জুলাই সনদ বাস্তবায়নে সময় লাগবে

ছবি: আগামীর সময়

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় আইন পাস ও সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান।

তিনি বললেন, সরকার সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তা কার্যকর করতে জাতীয় সংসদে বিল উত্থাপন, আলোচনা এবং দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদনের মতো প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান উল্লেখ করেন, শুরুতে এনসিপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করলেও পরে সব রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে জানিয়েছেন, সনদের সব বিষয় বাস্তবায়ন করা হবে। তবে সংসদীয় ও সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন না করে তা সম্ভব নয়।

তিনি সংসদ সদস্য নাহিদ ইসলামের সমালোচনার জবাবও দেন। তার ভাষ্য, নাহিদ ইসলাম বলেছেন সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে এবং সংস্কার প্রস্তাব অনুমোদিত হয়নি। এ বিষয়ে আন্দোলনের কথাও বলা হয়েছে।

নজরুল ইসলাম খান জানালেন, একটি বিল পাস করতে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রথমে আইন মন্ত্রণালয়ে খসড়া তৈরি হয়, এরপর তা সংসদে উপস্থাপন করা হয়। পরে স্থায়ী কমিটিতে পাঠানো হয় এবং কমিটির সুপারিশ আসার পর সংসদে অনুমোদনের জন্য তোলা হয়।

তিনি আরও তুলে ধরেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া শতাধিক অধ্যাদেশ বর্তমান সংসদে অনুমোদনের জন্য এসেছে। সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো পাস না হলে বাতিল হয়ে যেত। ফলে দ্রুত সেগুলো নিষ্পত্তি করতে হয়েছে এবং এতে ব্যয় হয়েছে অনেক সময়।

আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ুবিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতানা মাহমুদ বাবুর সভাপতিত্বে ও ইসলামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় আলোচনাসভায় উপস্থিত ছিলেন জেলা-উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নজরুল ইসলাম খানজুলাই সনদজামালপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে