Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হুইপ অপু

ভেতরে ও বাইরে থেকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা চলছে

শরীয়তপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ২১:১৬
শেয়ার করুন:
ভেতরে ও বাইরে থেকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা চলছে

জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি: আগামীর সময়

দেশের বাইরে অবস্থান করেও ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশের ভেতরে ও বাইরে থেকে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে মানুষের মধ্যে আতঙ্ক ও অশান্তি ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা করছে তারা।

আজ শুক্রবার সন্ধ্যায় শরীয়তপুরের নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি।

হুইপ মিয়া নুরুদ্দিন অপুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভে অংশ নেন।

মিয়া নুরুদ্দিন অপু বলেন, যারা এদেশ থেকে পালিয়ে গেছে, তাদের শাসনামলে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। শিশু, নারী, বৃদ্ধ, তরুণ শিক্ষার্থী, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, কেউই রেহাই পাননি। নৃশংসভাবে মানুষ হত্যা করে তারা দেশ ছেড়ে পালিয়েছে।

তিনি আরও বলেন, এখন সেই ফ্যাসিস্ট শক্তি প্রতিবেশী একটি দেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে ক্ষমা করে নিরপরাধ ও শান্তিপ্রিয় মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দিন-রাত কাজ করে যাচ্ছেন, যোগ করেন তিনি।

শরীয়তপুরের শান্তিশৃঙ্খলা রক্ষার বিষয়ে তিনি বলেন, জেলার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা নিশ্চিত করতে চাই, এখানে যেন আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটে। পেট্রলবোমা নিক্ষেপ, গুলিবর্ষণ, ককটেল নিক্ষেপ কিংবা বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে কেউ যেন এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট করতে না পারে।

পদ্মা সেতু এলাকার নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা চাই, শরীয়তপুর ও পদ্মা সেতু এলাকা শান্তিপূর্ণ থাকুক। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিরাপদ রাখতে সরকারের সহযোগিতামূলক সব কর্মকাণ্ডে আমরা পাশে থাকতে চাই।

তিনি বলেন, আমরা কোনো লকডাউন, শাটডাউন কিংবা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই, সব শ্রেণি-পেশার মানুষ মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করুক। বাংলাদেশের সব গণতান্ত্রিক ও শান্তিপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে আমরা প্রস্তুত।

বিক্ষোভ মিছিলে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দিন কালুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হুইপ অপুফ্যাসিস্ট শক্তিআওয়ামী লীগনাওডোবা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য