রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেলেন বিনামূল্যে বীজ, চারা ও সার

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হয়
২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উফশী রোপা আমন ধান ও হাইব্রিড মরিচের আবাদ এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।
এতে স্বাগত বক্তব্য দেন রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধে গুরুত্ব দেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।




