Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঢোল-তবলার বাজনায় ভাটার টান

আব্দুল্লাহ আল নোমান, রাজারহাট (কুড়িগ্রাম)
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৪
শেয়ার করুন:
ঢোল-তবলার বাজনায় ভাটার টান

ছবি: আগামীর সময়

একসময় ঢোল-তবলার তালে মুখর থাকত গ্রামবাংলার বিয়ে, পূজা, যাত্রাপালাসহ নানা সাংস্কৃতিক আয়োজন। এসব বাদ্য ছাড়া যেন পূর্ণতাই পেত না কোনো উৎসব। বাদ্যযন্ত্রের চাহিদা যেমন ছিল, তেমনি কদরও ছিল কারিগরদের। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে মানুষের রুচি, কমেছে ঐতিহ্যবাহী এসব বাদ্যযন্ত্রের ব্যবহার। আধুনিক বাদ্যযন্ত্রের দাপটে প্রায় হারিয়েই যেতে বসেছে কয়েক পুরুষের ঐতিহ্য। একসময়কার ব্যস্ত কারিগরের ঘরে জমে আছে শত শত অবিক্রীত ঢোল-তবলা। শুধু জীবিকা নয়, পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া শিল্পটুকুও বাঁচিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন কারিগররা।

তাদেরই একজন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দীনেশ চন্দ্র দাস। একসময় দিনে ১০-১২টি বাদ্যযন্ত্র বিক্রি করতেন, এখন মাসেও এতগুলো বিক্রি হয় না। তার ঘর ও দোকান জুড়ে সাজানো প্রায় ৩৬০টি বাদ্যযন্ত্র। এসব তৈরিতে দিনের পর দিন শ্রম দিয়েছেন তিনি। অথচ ক্রেতার দেখা নেই। চার পুরুষ ধরে চলে আসা এই কারিগরি পেশা ধরে রেখেছেন দীনেশ।

তার কাছে বাদ্যযন্ত্র তৈরি শুধু জীবিকা নয়, পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া ঐতিহ্য। তার দাদা পঞ্চনন্দ দাস এই কাজ শিখিয়েছিলেন বাবা সুরেন্দ্র চন্দ্র দাসকে। বাবার কাছ থেকেই এ কারিগরি শেখেন তিনি। ১৯৭৫ সালে মাত্র ১২ বছর বয়সে মা-বাবার সঙ্গে মানিকগঞ্জের মহাদেবপুর থেকে রাজারহাটে আসেন দীনেশ। পরে চাকিরপাশা ইউনিয়নের মাস্টারপাড়ায় বসবাস শুরু করেন। বাবার মৃত্যুর পর প্রায় ৪০ বছর ধরে নিজ হাতে আগলে রেখেছেন বংশের এই পেশা।

দীনেশের ছোট ভাই মানিক চন্দ্র দাসও একই পেশায় যুক্ত। তিনি লালমনিরহাটের বড়বাড়িতে থাকেন। তাদের দাবি, তারা ১০১ ধরনের বাদ্যযন্ত্র তৈরির কারিগরি জানেন। তবলা, ডুগি, খোল, নাল, সুন্দুনি, দিপশি, হারমোনিয়াম, ঢোলকসহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র তৈরি করেন তারা।

দীনেশ চন্দ্র দাস বললেন, ‘ইলেকট্রিক বাদ্যযন্ত্র এবং আধুনিক বাদ্যযন্ত্রের চাহিদা বেড়ে যাওয়ায় মানুষ বাংলা বাদ্যযন্ত্রের প্রতি কম আগ্রহী। আগের মতো যাত্রাপালা ও গান না হওয়ায় এগুলোর বিক্রিও কমে গেছে।’

শুধু ক্রেতার অভাব নয়, বাদ্যযন্ত্র তৈরির উপকরণ ও শ্রমের খরচও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মানিক চন্দ্র দাসের ভাষায়, তাদের তৈরি সবচেয়ে দামি বাংলা ঢোলের দাম ৭ হাজার টাকা। আর সবচেয়ে কম দামের আখড়াই বিক্রি হয় ২ হাজার ৫০০ টাকায়। এসব বাদ্যযন্ত্র তৈরিতে কাঠ, মাটি, পিতল, সুতা, চামড়াসহ বিভিন্ন উপকরণ লাগে। একটি খোল তৈরি করতে সময় লাগে চার দিন। এতে খরচ হয় ৩,৩০০ থেকে ৩,৪০০ টাকা। অথচ বিক্রি করতে হয় ৪ হাজার টাকায়। অর্থাৎ চার দিনের শ্রমের বিনিময়ে লাভ থাকে মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা। সরকার সহযোগিতা করলে এই ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হবে। অন্যথায় তাদের সন্তানরা আর এ পেশায় আসবেন না।

আরও পড়ুন

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ আহত ২

১৮ নভেম্বর ২০২৬

বাস্তবে সেই আশঙ্কাই সত্যি হচ্ছে। দীনেশের নিজের ছেলে নেই। চার মেয়ের বিয়ে দিয়েছেন। ফলে তার পরবর্তী প্রজন্মে এ পেশা ধরে রাখার মতো কেউ নেই। ছোট ভাই মানিকের দুই ছেলে অসীম চন্দ্র দাস ও হৃদয় দাসও বাপ-দাদার পেশায় আসেননি।

কুড়িগ্রামের উলিপুর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলায় একজন করে এবং কুড়িগ্রাম সদরে তিনজন— সব মিলিয়ে জেলায় দেশীয় বাদ্যযন্ত্র তৈরির কারিগর আছেন মাত্র ছয়জন। পুরো রংপুর বিভাগে এই সংখ্যা ২৫। অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটি কারিগরি পেশা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছেন মানুষ।

কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোহাম্মদ জসীম উদ্দিনের মতে, এটি শুধু কুড়িগ্রামের চিত্র নয়, সারা দেশেই দেশীয় বাদ্যযন্ত্রের কারিগরদের অবস্থা প্রায় একই ধরনের। আধুনিক যন্ত্রের কাছে ঐতিহ্যবাহী শিল্প হারিয়ে যাচ্ছে। শিল্পীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। রাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব।

 

কুড়িগ্রামরাজারহাটঢোল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক