Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শিক্ষামন্ত্রী

পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করতে হবে

চাঁদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ২১:০৭
শেয়ার করুন:
পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করতে হবে

বক্তব্য দিচ্ছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: আগামীর সময়

শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডেও শিশুদের দক্ষ করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ শুক্রবার বিকালে চাঁদপুরের কচুয়ায় ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি শিশুদের সঙ্গে হাসি-গল্পে মেতে ওঠেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে কেমন শিক্ষা দেওয়া প্রয়োজন, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা, নাচ-গান, সংস্কৃতিচর্চা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন নতুন বই ও শিক্ষার সুযোগ তৈরি করা হচ্ছে। ২০২৮ সাল থেকে পর্যায়ক্রমে নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশে বিদ্যালয়গুলোয় স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি যেসব বিদ্যালয়ে খেলার মাঠ নেই, সেসব বিদ্যালয়েও ছোট ছোট খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে। খেলাধুলার সুযোগ থেকে কোনো শিক্ষার্থীকে বঞ্চিত রাখা যাবে না।

আরও পড়ুন

চায়ের কাপে অপরাজিতার রং

২৭ নভেম্বর ২০২৬

বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেসব বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ ও ভাঙাচোরা অবস্থায় রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হবে। শিশুদের জন্য সুন্দর, নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রকৃতিনির্ভর এমন পাঠশালা সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

এর আগে শুক্রবার বিকালে কচুয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘প্রকৃতির পাঠশালা’র উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। খোলামেলা পরিবেশে কাঠ, বাঁশ ও খড় দিয়ে তৈরি করা হয়েছে পাঠশালাটি। ছনের ঘর, বাঁশের বেড়া এবং চারপাশের সবুজ প্রকৃতির সমন্বয়ে গড়ে ওঠা এ পাঠশালায় প্রচলিত পাঠ্যবইয়ের পাশাপাশি গাছপালা, পাখি, পরিবেশ, নৈতিকতা, মূল্যবোধ ও বাস্তব জীবনের নানা বিষয় সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পাবে শিশুরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

এ সময় প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রীচাঁদপুরপ্রকৃতির পাঠশালাপাঠ্যবই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য