Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফটিকছড়ি

পাহাড়-টিলা কেটে বনে সড়ক!

এস এম আক্কাছ, ফটিকছড়ি (চট্টগ্রাম)
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ২০:৪৬
শেয়ার করুন:
পাহাড়-টিলা কেটে বনে সড়ক!

ছবি: আগামীর সময়

ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা বাজারের পশ্চিম দিক দিয়ে ঢুকে গেছে সরু একটি সড়ক। কিছু দূর পিচঢালাই, তারপর কাঁচা। দুপাশে ছোট-বড় গাছের সারি। কোথাও ঘরবাড়ি, কোথাও ধানক্ষেত, আবার কোথাও সড়কের গা ঘেঁষে পাহাড়-টিলা। বাজার থেকে ৮ কিলোমিটার পশ্চিমে তারাখোঁ রাবার বাগান কার্যালয় পেরিয়ে যত সামনে এগোনো যায়, ততই চোখে পড়ে পাহাড়-টিলা কেটে সড়ক তৈরির চিহ্ন।

আজ বুধবার সড়কটি ধরে কিছু দূর এগিয়ে দেখা গেল, একটি টিলা কেটে ২০-৩০ ফুট নিচের পাদদেশ পর্যন্ত সড়কের সমান করা হয়েছে।

তারাখোঁ রাবার বাগান কার্যালয় থেকে তিন কিলোমিটার দূরে দাঁতমারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বৈদ্যরতলী এলাকায় গিয়ে দেখা যায়, আরও একটি পাহাড় কাটা হয়েছে। ৪০০-৫০০ ফুট দৈর্ঘ্য জুড়ে পাহাড় কেটে সড়কটি প্রশস্ত করা হয়েছে। কোথাও ১০ ফুট, কোথাও ২০ ফুট প্রস্থে কাটা হয়েছে। উচ্চতার দিক থেকে ক্ষেত্রবিশেষে ১৫-২০ ফুট পর্যন্ত কাটা হয়েছে।

এই সড়কটি দেড়শ বছরের পুরনো তারাখোঁ রাবার বাগান ও সংরক্ষিত বনের ভেতর দিয়ে গেছে। সরু সড়কটি বাগানের কার্যালয় থেকে এখন প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ সড়কে রূপ নিচ্ছে। নিজেদের খরচে সড়কটি নির্মাণ করছে বাগান কর্তৃপক্ষ। তবে এ জন্য বন বিভাগ বা পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি।

কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, বাগানটি সংরক্ষিত বন এলাকায় অবস্থিত। ১৯৮২-৮৩ খ্রিস্টাব্দে ১১৮ একর বাগান সৃষ্টির মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। বর্তমানে ২ হাজার ৯৪০ একর আয়তনের বাগানটির মধ্যে উত্তোলিত বাগানের পরিমাণ ২ হাজার ৫০৯ একর। অফিস, বাসাবাড়ি ও অন্যান্য স্থাপনার জন্য রয়েছে ৪৩১ একর। বাগানটি দেশের অন্যতম বড় রাবার বাগান। এর উৎপাদনক্ষমতা এই জোনের উৎপাদনক্ষমতার এক-চতুর্থাংশ।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটা অনেক আগের সড়ক। দীর্ঘদিন মানুষ চলাচল করত না। এখন বাগান কর্তৃপক্ষ ১০-১২ ফুট উঁচু টিলা কেটে সড়কটি নিজেদের ব্যবহারের উপযোগী করেছে। বাগান চালুর পর থেকে সড়কটির ব্যবহার সীমিত ছিল।’

তারাখোঁ রাবার বাগানের ব্যবস্থাপক সুজিত রায় ভৌমিক বলেন, ‘নিজেদের প্রয়োজনে সড়কটি সংস্কার করা হচ্ছে। আগে যেভাবে সড়কটি ছিল, তার কিছুটা সংস্কার করে সেভাবেই করা হচ্ছে। সেখানে বন বিভাগ বা পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়ার বিষয়টি আসে না।’

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের রিসার্চ কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন বলেন, ‘আমার জানামতে, কেউ অনুমতি নেয়নি। আইন অনুযায়ী, বনের ভেতর সড়ক নির্মাণের সুযোগ নেই। সবার এ আইন মেনে চলা উচিত। বনে সড়ক হলে জবরদখলসহ নানা সমস্যা তৈরি হয়। বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দেখব।’

বন বিভাগের মতে, সড়কটির প্রায় ১০-১১ কিলোমিটার গেজেটভুক্ত সংরক্ষিত বনের মধ্যে পড়েছে। এই বনে সড়কের পাশে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। সড়ক সংস্কার প্রকল্প হাতে নেওয়ার আগে বন বিভাগের অনুমতি নেওয়া হয়নি। সড়কটি সংস্কার বা প্রশস্ত করা হলে বনের ভেতরে গাড়ি ও মানুষের প্রবেশ সহজ হবে। এতে গাছ চুরি, বন্যপ্রাণী শিকার ও নতুন করে বনভূমি দখলের সুযোগ বাড়বে। ফলে বনভূমি কমার পাশাপাশি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাসনাবাদ রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, ‘বনভূমিতে সড়ক হলে সেখানে জবরদখল বাড়বে। এতে বনভূমি কমার পাশাপাশি পরিবেশের ওপর প্রভাব পড়বে। বন আইনের ব্যত্যয় হলে আইনগত ব্যবস্থা নেবে বন বিভাগ।’

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘আইন না মেনে পাহাড়-টিলা কেটে সড়ক নির্মাণের বিষয়টি আমার জানা নেই। বিষয়টি দেখে ব্যবস্থা নেব।’

ফটিকছড়িরাস্তাতারাখোঁ রাবার বাগান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার