Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হালখাতা এখন শুধু আনুষ্ঠানিকতা, হারিয়ে যাচ্ছে ঐতিহ্য

ভোলা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৭
হালখাতা এখন শুধু আনুষ্ঠানিকতা, হারিয়ে যাচ্ছে ঐতিহ্য

ছবিঃ আগামীর সময়

পহেলা বৈশাখ মানেই নতুন বছরকে বরণ করে নেওয়ার আনন্দ। আর এই দিনটিকে ঘিরে একসময় ব্যবসায়ীদের অন্যতম আয়োজন ছিল হালখাতা। তবে সময়ের পরিবর্তনে হিসাব-নিকাশের ধরন বদলে যাওয়ায় সেই ঐতিহ্য এখন বিলুপ্তির পথে।

গতকাল বুধবার ভোলা শহরের চকবাজার, কাঁচাবাজার ও সদর রোড এলাকার সনাতন ধর্মাবলম্বী পুরনো ঘরানার কিছু ব্যবসায়ীর দোকানে গিয়ে দেখা গেছে, গণেশ পূজার আচার মেনে নতুন হালখাতা খোলা হচ্ছে। দোকানে দোকানে ঢাকঢোল আর পূজার আয়োজনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

কাপড়ের দোকানি গোপাল সাহা জানান, প্রতিবছরই এই দিনে পালন করা হয় হালখাতা উৎসব। তবে আগে এ উৎসবের যে আমেজ ছিল, তা এখন আর নেই। ব্যবসায়ী হিসেবে পূর্বপুরুষদের দেখানো পথে হাঁটছেন শুধু তারা।

পহেলা বৈশাখ এলেই পুরনো হিসাব-নিকাশ মেটাতে একসময় প্রতিটি দোকানে জাঁকজমকভাবে করা হতো হালখাতা উৎসব। ব্যবসায়ীদের আবেগ ও অনুভূতির সঙ্গে মিশে ছিল উৎসবটি। হালখাতায় লিপিবদ্ধ থাকত সারাবছরের লেনদেন। বছরের প্রথম দিনে বকেয়া পরিশোধ করে নতুন করে শুরু হতো লেনদেন। খদ্দেরদের জন্য থাকত মিষ্টি-মিঠাইসহ নানা আয়োজন। আগেভাগেই পাঠানো হতো নিমন্ত্রণপত্র। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে সেই চিত্র। নগদ বিক্রির কারণে কমে গেছে বাকির প্রচলন। ফলে অনেক দোকানেই নেই হালখাতার আনুষ্ঠানিকতা।

ডিজিটাল যুগের এ সময়টাতে শপিংমলসহ আধুনিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হিসাব-নিকাশ হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। আর লেনদেন হচ্ছে মোবাইল ব্যাংকিং ও কার্ডের মাধ্যমে। তাই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সব কাজে অনেকাংশে কমে এসেছে খাতার প্রয়োজন।

চকবাজারের সুমাইয়া শাড়িঘরের মালিক মো. জসিম জানান, আগে ক্রেতাদের বাকি নেওয়ার প্রবনতা ছিল বেশি। এখন লোকজন বাকি নেয় খুব কম, আবার ব্যবসায়ীরাও তেমন বাকি দিতে চান না। অন্যদিকে লেনদেনে যুক্ত হয়েছে আধুনিক অনেক সুযোগ-সুবিধা। এসব কারণে বাকিতে লেনদেনের কোনো খাতা এখন আর রাখা হয় না । এর জন্য হালখাতা উৎসবটি বর্তমানে বিলুপ্তপ্রায়।

চকবাজারের রেনুকা বস্ত্রালয়ের স্বত্বধিকারী অসীম কুমার সাহা জানান, পূর্বপুরুষের দেখানো নিয়মরীতি অনুযায়ী, এখনও হালখাতার প্রচলন ধরে রেখেছেন শুধু পুরনো ঘরানার ব্যবসায়ীরা। তবে নতুন প্রজন্মের অনেকেই জানে না হালখাতার ইতিহাস বা নিয়ম-কানুন। আগে হিন্দু ও মুসলিম সম্প্রদায় একসঙ্গে পালন করত এই উৎসব। তাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। এখন আর আগের মতো সেই আনন্দ হালখাতা উৎসবে নেই। এরপরেও বাঙালির ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন তিনি।


ভোলাপহেলা বৈশাখহালখাতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise