Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাবনায় মধ্যরাতে ইউএনও কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পাবনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৩:৩৩
শেয়ার করুন:
পাবনায় মধ্যরাতে ইউএনও কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নবনির্মিত মিলনায়তনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। এছাড়া জেলার সুজানগরে একটি বাসে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

​গতকাল বুধবার দিবাগত রাত দেড়টা থেকে পৌনে দুইটার দিকে এসব ঘটনা ঘটে।

​সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে দুর্বৃত্তরা সদর উপজেলা পরিষদ চত্বরের নবনির্মিত মিলনায়তনের পেছন দিকের জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা সেখানে ককটেল বিস্ফোরণ ঘটালে ভেতরে আগুন ধরে যায়। এতে মিলনায়তনের দুটি চেয়ার পুড়ে যায় এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ক্ষতিগ্রস্ত হয়।

​পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা বলেছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মুখ বাঁধা তিন ব্যক্তি মিলনায়তনে প্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মিলনায়তনের ভেতরে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

​বাসে আগুন ও মহাসড়ক অবরোধের চেষ্টা

​এদিকে গতকাল রাত দুইটার দিকে জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সুজানগর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, আগুনে বাসটির কয়েকটি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

​অন্যদিকে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জেলার আতাইকুলা, ভাঙ্গুড়া, সাঁথিয়া, বেড়া ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে মশালমিছিল বের করে মহাসড়ক অবরোধের চেষ্টা চালান।

​এ বিষয়ে মাধপুর হাইওয়ে থানার এসআই শহিদুল ইসলাম বলেন, রাতের বেলায় নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা কয়েকটি স্থানে গাছ কেটে ও গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। তবে সাঁথিয়া থানা-পুলিশের সহায়তায় তাৎক্ষণিকভাবে সেগুলো সরিয়ে দেওয়া হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

​এ ছাড়া আজ বেলা ১২টার দিকে বেড়া উপজেলার চাকলা এলাকায় অবরোধ সমর্থকেরা টায়ার জ্বালিয়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আগুনককটেল বিস্ফোরণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’