Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কাপাসিয়ায় বৃষ্টিতে আমন ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৫:৪৫
শেয়ার করুন:
কাপাসিয়ায় বৃষ্টিতে আমন ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা

বৃষ্টিতে আমন ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কাপাসিয়ার কৃষকেরা। ছবি: আগামীর সময়

গাজীপুরের কাপাসিয়ায় থেমে থেমে বৃষ্টিতে আমন ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ধান কাটার কাজ ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন ধান কাটতে দিনাজপুর থেকে আসা শ্রমিকেরাও। এদিকে বৃষ্টির কারণে সরিষা বপনেও দেরির আশঙ্কা দেখা দিয়েছে।

বৃষ্টিতে দিনমজুর ও শ্রমজীবী মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। প্রয়োজনের তাগিদে বৃষ্টি উপেক্ষা করে বাইরে বের হলেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। বৃষ্টি অব্যাহত থাকলে জমিতে পানি জমে আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।

কৃষকেরা জানিয়েছেন, অনেক জমির রোপা আমন ধান ইতিমধ্যে পেকে উঠেছে। কোথাও কোথাও ধান কাটার প্রস্তুতিও চলছে। এ সময় বৃষ্টি হওয়ায় পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়তে হবে তাদের।

বারিষাব এলাকার কৃষক আবুল হোসেন বলেন, ‘চার বিঘা জমিতে আমন ধান চাষ করেছি। এখন ধান কেটে ঘরে তোলার সময়। কিন্তু বৃষ্টির কারণে ফসল নিয়ে দুশ্চিন্তায় আছি।’

আরও পড়ুন

গজারিয়ায় আমনের বাম্পার ফলন, খুশি কৃষক

১৮ নভেম্বর ২০২৬

কেন্দুয়াব গ্রামের কৃষক ইয়াসিন মিয়ার ভাষ্য, ধান কাটার সময় এমন বৃষ্টি খুবই ক্ষতিকর। জমিতে পাকা ধান পড়ে যাচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

এদিকে ধান কাটার কাজ করতে দিনাজপুর থেকে কাপাসিয়ায় আসা শ্রমিকেরাও বৃষ্টির কারণে কর্মহীন হয়ে পড়েছেন। শ্রমিক মিজানুর বলেন, ‘আমরা ১০ জন দিনাজপুর থেকে বীর উজলী এলাকায় ধান কাটার জন্য এসেছি। কিন্তু বৃষ্টির কারণে কাজে নামতে পারছি না। আটকা পড়ে আছি, কোনো কাজও পাচ্ছি না।’

কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ জানিয়েছেন, উপজেলায় ১১ হাজার ৬৬৫ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে। বর্তমান বৃষ্টিতে ধান কাটতে কিছুটা সমস্যা হলেও ফলনে প্রভাব পড়বে না। তবে বৃষ্টির কারণে সরিষা বপনে কিছুটা দেরি হতে পারে।

আমন ধানকৃষকগাজীপুরকাপাসিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক