মোহনগঞ্জে ঘরের চালায় গাঁজার চাষ

সংগৃহীত ছবি
নেত্রকোনার মোহনগঞ্জে ঘরের চালার ওপর টবে গাঁজা চাষের অভিযোগে বিশ্বজিৎ চন্দ্র সিংহ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের।
আটক বিশ্বজিৎ চন্দ্র সিংহ মল্লিকপুর গ্রামের মৃত মনোরঞ্জন সিংহের ছেলে।
গত রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ উপজেলার মাঘান সিয়াদার ইউনিয়নের মল্লিকপুর গ্রামে অভিযান চালায় পুলিশ।
এ সময় বিশ্বজিৎ চন্দ্র সিংহের টিনের ঘরের বারান্দার চালার ওপর টবে লাগানো গাঁজা গাছ দেখতে পায় তারা। পরে গাঁজার গাছ উদ্ধার করে আটক করা হয় তাকে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বিশেষ পরিচর্যায় ঘরের চালার ওপর টবে গাঁজা চাষ করে আসছিলেন বিশ্বজিৎ চন্দ্র সিংহ। বিষয়টি জানাজানি হলে ব্যাপক আলোচনা শুরু হয় এলাকায়।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ বিশ্বজিৎ চন্দ্র সিংহকে করা হয়েছে আটক। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে তাকে।




