Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ই‌লিশ বাঁচা‌তে অভয়াশ্রমে ২ মাসের নি‌ষেধাজ্ঞা

বরিশাল ব্যুরো
agamir somoy
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১৫:৩৪
ই‌লিশ বাঁচা‌তে অভয়াশ্রমে ২ মাসের নি‌ষেধাজ্ঞা

ছবিঃ আগামীর সময়

আজ (রোববার) থে‌কে বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চাঁদপুরের ৫টি অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণে এই নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

অভয়াশ্রমে নি‌ষেধাজ্ঞা ও জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়‌নে বরিশালের সদর উপজেলার চরমোনাই জুনাহার এলাকা থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ৮২ কিলোমিটার অভয়াশ্রমে অভিযান পরিচালনা করবে নৌ বাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর।

জাটকা ই‌লিশ পূর্ণাঙ্গ প‌রিণত কর‌তে প্রতিবছর দুই মাস মৎস‌্য শিকা‌রে ‌নি‌ষেধাজ্ঞা থাকে এসব অভয়াশ্রমে।
নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় মৎস্য আহরণ করলে দুই বছরের জেল ও আর্থিক জরিমানা করার বিধান রয়েছে।

মৎস্য অধিদপ্তর জানিয়েছে, নি‌ষেধাজ্ঞাকালীন ব‌রিশা‌ল বিভা‌গের ৬ জেলায় ২ লাখ ৩৪ হাজার ৪২১ জে‌লে প‌রিবার‌কে খাদ‌্য সহায়তা দেওয়া হ‌বে। এর ম‌ধ্যে ব‌রিশাল জেলার ১০ উপজেলার ৪৪ হাজার ৭৩৬ জন নিবন্ধিত ইলিশ জেলেকে সহায়তা প্রদান করা হবে।

ব‌রিশা‌লের জেলেরা জানান, নিষেধাজ্ঞাকালীন সময়ে তারা কর্মহীন হয়ে পড়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। সঠিক সময় খাদ্য সহায়তার চাল না পৌঁছলে বাধ্য হয়ে অনেক জেলে নদীতে মাছ শিকার করতে নামেন। অনেক প্রকৃত জেলে চাল ও জেলে কার্ড পাননি বলে অভিযোগ করেন। প্রকৃত জেলেদের খাদ্য সহায়তা ও জেলে কার্ড বিতরণের দাবি জানান তারা।

ব‌রিশাল জেলা মৎস‌্য কর্মকর্তা ডক্টর মো. হা‌দিউজ্জামান ব‌লেন, ই‌লি‌শের উৎপাদন বৃ‌দ্ধি‌তে জোড়া‌লোভা‌বে নি‌ষেধাজ্ঞা চল‌বে। আইন অমান‌্য ক‌রে কেউ ই‌লিশ শিকার কর‌লে ক‌ঠোর আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে। বি‌শেষ ক‌রে হিজলা ও মে‌হে‌ন্দিগঞ্জ উপ‌জেলায় রাত ও দি‌নে পাহাড়ার জন‌্য স্পিড বোট ও ল‌ঞ্চের ব‌্যবস্থা করা হ‌য়ে‌ছে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, মেঘনা ও তেঁতুলিয়াসহ এখানকার নদীগুলোর ১৯০ কিলোমিটার এলাকার ২টি অভায়শ্রমে ইলিশসহ সব ধরনের মৎস্য শিকার বন্ধ থাকবে। এতে জাটকা ইলিশ রক্ষাসহ সব ধরনের মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। এজন্য মৎস্য বিভাগের উদ্যোগে প্রতিদিন স্থানীয় হাট-বাজার, জেলে পল্লী, মাছ ঘাট ও মৎস্য আড়ৎগুলোতে জেলেদের নিয়ে অনুষ্ঠিত এ সচেতনতা সভা অব্যাহত থাকবে।

ভোলার জে‌লে আব্দুস সালাম ও তার সহচরী জে‌লেরা জানান, রোজার মধ্যে মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন তাদের সঠিকভাবে সহায়তা দেওয়া না হলে পরিবার-পরিজন নিয়ে তাদের অনাহারে কষ্ট ভোগ করতে হবে। তাই এই সময়টিতে যেন আমা‌দের প্রতি সদয় আচরণ করা হয়।

ব‌রিশাল বিভাগীয় মৎস‌্য অ‌ধিদপ্ত‌রের সহকা‌রী প‌রিচালক মো. আ‌নিসুজ্জামান ব‌লেন, ব‌রিশাল বিভা‌গের অভয়াশ্রমগু‌লো নিরাপদ রাখ‌তে সব ধরনের ব‌্যবস্থা গ্রহণ করা হ‌য়েছে।

জাটকা ইলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা