পুকুরে ভাসছিল নিখোঁজ তরুণের মরদেহ
গোপালগঞ্জ প্রতিনিধি

ছবি: আগামীর সময়
গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে শাহিন শেখ (১৮) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সদর উপজেলার চরমানিকদাহ এলাকা থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
নিহত শাহিন উপজেলার ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার এসআই শফিকুল ইসলাম জানালেন, তিন দিন আগে নিখোঁজ হন শাহিন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি পরিবারের সদস্যরা। সকালে চরমানিকদাহের মৃনাল বিশ্বাসের বাড়ির পাশের পুকুরে তার দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এসআই শফিকুলের ভাষ্য, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





