Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রথমবার সুন্দরবনের নিবন্ধিত ৮২৭১ জেলে পাচ্ছেন খাদ্য সহায়তা

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ২০:২৭
প্রথমবার সুন্দরবনের নিবন্ধিত ৮২৭১ জেলে পাচ্ছেন খাদ্য সহায়তা

ছবি: মহিদুল ইসলাম

প্রথমবারের মতো সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলেদের জন্য খাদ্য সহায়তা বরাদ্দ দিয়েছে সরকার।

জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে বন বিভাগ ২০২০ সাল থেকে প্রতিবছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশ ও বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ রাখে। এ সময় কর্মহীন হয়ে পড়েন হাজারো জেলে। এসব পরিবারের দুর্দশার কথা বিবেচনা করে খাদ্য সহায়তা দিতেই ৬ বছর পর সরকারের প্রথম এই উদ্যোগ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় (২০২৬-২৭ অর্থ বছর) ৬৬১ দশমিক ৬৮ মেট্রিকটন খাদ্য সহায়তার চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

বন বিভাগের তথ্য মতে, সুন্দরবনের (পূর্ব ও পশ্চিম বন বিভাগ) তালিকাভুক্ত জেলের সংখ্যা ১৭ হাজার ৯৪০ জন। পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে ৮ হাজার ৫৪০ জন এবং পশ্চিম বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে তালিকা ভূক্ত জেলের সংখ্যা ৯ হাজার ৪০০ জন। এদের মধ্যে প্রথম পর্যায় নিবন্ধিত ৮ হাজার ২৭১ জন জেলেকে এই সহায়তার আওতায় আনা হয়।

নিষিদ্ধকাল তিন মাস হলেও প্রথমবার বরাদ্দ এসেছে জুলাই ও আগস্ট মাসের। এই মাসে ৮০ কেজি করে চাল পাবেন তালিকাভূক্ত জেলে পরিবারগুলো।

এদিকে, সরকারের এই উদ্যোগে নিবন্ধিত জেলেদের মুখে হাসি ফুটলেও, এখনো অনিবন্ধিত রয়ে গেছে অসংখ্য জেলে। অনিবন্ধিত জেলেরা সংশ্লিষ্ট এাকার মৎস্য অফিসে ধর্ণা দিয়েও করাতে পারছেন না নিবন্ধন। তাদের মাঝে দেখা দিয়েছে হতাশা।

বন বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে বনজীবীদের দাবি ছিল তিন মাস বনে প্রবেশ নিষিদ্ধকালে জেলেদের বিকল্প জীবিকার ব্যবস্থা বা খাদ্য সহায়তা নিশ্চিত করা। সমুদ্রগামী জেলেদের জন্য নিষেধাজ্ঞাকালে খাদ্য সহায়তার ব্যবস্থা থাকলেও সুন্দরবনের বনজীবীরা ছিলেন এ সুবিধা থেকে বঞ্চিত। তাদের এই দাবির প্রেক্ষিতে প্রথমবারের মতো এই জনগোষ্ঠীকে খাদ্য সহায়তার আওতায় আনার সিদ্ধান্ত নেয় সরকার।

পূর্ব বন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বললেন, জেলেদের দীর্ঘদিনের দাবি এবং বন বিভাগের বার বার আবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার সুন্দরবনের ওপর নির্ভরশীল বেকার জেলেদের খাদ্য সহায়তা বরাদ্দ দিয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বললেন, প্রথমবার সুন্দরবনের জেলে পরিবরকে খাদ্য সহায়তা দেওয়ার যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার। এতে নিষিদ্ধকালীন কর্মহীন দরিদ্র জেলে পরিবারগুলো অনেক উপকৃত হবে। তবে বন বিভাগের তালিকাভূক্ত অর্ধেক জেলে এই সহায়তার বাইরে রয়েছেন। তাদেরকেও আগামীতে সম্পৃক্ত করা হবে।

সুন্দরবনজেলেচাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!