Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাওরে কৃষকদের তৃষ্ণা মেটাতে নলকূপ স্থাপনের উদ্যোগ

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৬:২৮
হাওরে কৃষকদের তৃষ্ণা মেটাতে নলকূপ স্থাপনের উদ্যোগ

ছবি: আগামীর সময়

নেত্রকোনার হাওর এলাকায় শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। এক সপ্তাহ ধরে কৃষকদের ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ। প্রখর রোদে খোলা মাঠে দীর্ঘ সময় কাজ করতে হচ্ছে তাদের। এ সময় প্রচণ্ড তৃষ্ণা পেলেও তাদের রয়েছে বিশুদ্ধ পানির অভাব। দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে কৃষকদের। আবার কেউ কেউ বাধ্য হয়ে পান করছেন অনিরাপদ ও দূষিত পানি, যা বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকি।

সম্প্রতি নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কৃষকদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে উদ্যোগ নেন।

তার এই উদ্যোগের অংশ হিসেবে বুধবার (২২ এপ্রিল) থেকে বিভিন্ন হাওর এলাকায় শুরু হয়েছে টিউবওয়েল বা নলকূপ স্থাপনের কাজ।
স্থানীয়রা জানান, প্রথম পর্যায়ে সোনাডুবি হাওরের পূর্ব ও পশ্চিম পাশে দুটি, নাগডরা হাওরের পূর্ব ও পশ্চিম পাশে দুটি টিউবওয়েল বসানো হচ্ছে। পাশাপাশি মুক্তাখলা হাওর, হাইডুলিকান্দা এবং রাজাপুর গ্রামের সামনে কাটাগুপাট এলাকাসহ আরও কয়েকটি স্থানে টিউবওয়েল স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। ধাপে ধাপে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে এই প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

স্থানীয় কৃষক আলম মিয়া বললেন, ‘গরমের মধ্যে সারা দিন হাওরে কাজ করতে হয়। আগে বিশুদ্ধ পানির খুব কষ্ট ছিল। অনেক সময় দূর থেকে পানি আনতে হতো। আবার কখনো তৃষ্ণায় ময়লা পানিও খেতে হয়েছে। এখন যদি হাওরের মধ্যেই টিউবওয়েল পাওয়া যায়, তাহলে আমাদের অনেক উপকার হবে।’

ডেপুটি স্পিকার বলেছেন, ‘হাওরে কাজ করা কৃষকরা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের কষ্ট লাঘব করা আমাদের দায়িত্ব। বিশুদ্ধ পানির অভাব তাদের জন্য বড় একটি সমস্যা ছিল। তাই দ্রুত এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও প্রয়োজনীয় স্থানে টিউবওয়েল স্থাপন করা হবে, যাতে কোনো কৃষক পানির কষ্টে না থাকেন।’


হাওরহাওর কৃষকনেত্রকোনাবিশুদ্ধ পানিনলকূপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’