Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কাপাসিয়া

পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৭:৪৪
পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

ছবি: আগামীর সময়

গাজীপুরের কাপাসিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে জুয়েনা আক্তার (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে টোক ইউনিয়নের আড়ালিয়া জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েনা আক্তার আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। সে আড়ালিয়া জামতলা এলাকার মো. জহিরুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েনা তার কয়েকজন সমবয়সী সঙ্গীকে নিয়ে আড়ালিয়া জামতলা ঘাটে গোসল করতে যায়। একপর্যায়ে নদীতে ঝাঁপ দিলে সে পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি পরিবারের সদস্যদের জানালে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তবে দীর্ঘ সময়েও তার সন্ধান পাওয়া যায়নি।

নিহতের চাচা কামরুল ইসলাম সেলিম জানিয়েছেন, সকাল সাড়ে ১১টার দিকে জুয়েনা আরও চারজন শিশুর সঙ্গে নদীতে গোসল করতে যায়। নদীতে ঝাঁপ দেওয়ার পরপরই সে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাননি।

টোক ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য সিরাজ উদ্দিন জানান, আড়ালিয়া গ্রামের একটি শিশু নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন।

খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শাখাওয়াত হোসেন জানান, অভিযানের একপর্যায়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক রফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।



কাপাসিয়াস্কুলছাত্রীমৃত্যু
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise