Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জলি খাতুনের ৩০ মণ ওজনের ‘মনা’, দাম হাঁকছেন ১০ লাখ

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ২২:০৭
জলি খাতুনের ৩০ মণ ওজনের ‘মনা’, দাম হাঁকছেন ১০ লাখ

ছবি: আগামীর সময়

নিজের সন্তান নেই। মায়ের মমতা পুরোটাই দিয়েছেন সন্তানের মতো ষাঁড়টিকে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের সোন্দা গ্রামের গৃহবধূ জলি খাতুনের মমতায় ষাঁড়টির ওজন এখন ৩০ মণ।

বিয়ের বেশ কয়েক বছর পরেও সন্তান নেই জলির। স্বামী সাজ্জাদ গাজী থাকেন দুবাইতে। একাকীত্ব ভুলতে তিনি পরম স্নেহে নিজের সন্তানের মতোই গড়ে তুলেছেন ষাঁড়টিকে। নাম রেখেছেন ‘মনা’। এবারের কোরবানি ঈদকে সামনে রেখে কালো আর সাদা রঙের সুঠাম দেহের অধিকারী ফ্রিজিয়ান ক্রসজাতের এই শান্ত প্রকৃতির ষাঁড়টিকে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। বিশালাকার অথচ শান্ত মনার কথা ছড়িয়েছে জেলা জুড়ে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ আসে তার বাড়িতে। খামারিদের কাছেও এটি একটি বড় অনুপ্রেরণা।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাড়ে তিন বছর আগে শাশুড়ির কাছ থেকে উপহার হিসেবে একটি ছোট্ট বাছুর পেয়েছিলেন জলি। ঘরের কাজের পাশাপাশি সারাদিনের একটা বড় অংশ কাটে মনার পরিচর্যায়। এটির আরাম-আয়েশের জন্য আছে ফ্যান। বিদ্যুৎ চলে গেলে হাতপাখা দিয়ে মনাকে বাতাস করেন জলি। প্রচণ্ড গরমে মনাকে সুস্থ রাখতে প্রতিদিন তিন-চারবার গোসল করাতে হয়।

জলি জানান, কোনো কৃত্রিম উপায়ে বা ক্ষতিকারক ওষুধ দিয়ে মোটাতাজা না করে সম্পূর্ণ প্রাকৃতিক ও দেশীয় খাবার খাইয়ে মনাকে বড় করা হয়েছে। মনার নিয়মিত খাদ্য তালিকায় রয়েছে কাঁচা নেপিয়ার ঘাস, ছোলা, ভুট্টা, গম, খেসারির ভুসি এবং চিটা গুড়। বর্তমানে মনার বর্তমান শারীরিক দৈর্ঘ্য প্রায় ১০.৪ ফুট ও উচ্চতা ৫.১ ফুট। প্রতিদিন খাবারের খরচ হয় প্রায় ১৫০০ টাকা। হাটে নেওয়ার মতো কোনো পুরুষ বাড়িতে না থাকায় বাড়ি থেকেই বিক্রি করতে চান। বিনিময়ে দাম হেঁকেছেন ১০ লাখ টাকা।

সোন্দা গ্রামের বাসিন্দা আমির হোসেন বিস্ময় প্রকাশ করে জানান, এত বড় গরু হতে পারে তা নিজ চোখে এই প্রথম দেখলাম। অনেক কষ্ট ও পরম যত্নে গরুটি লালন-পালন করেছেন জলি।

গ্রামের আরেক বাসিন্দা রহিমা খাতুন। জলির বাড়িতে পুরুষ মানুষ না থাকার সীমাবদ্ধতার কথা তুলে ধরে বললেন, ‘খুব কষ্ট করে আমাদের বউমা গরুটি পুষেছে। দূর-দূরান্তের ক্রেতারা যেন সরাসরি এই বাড়িতেই আসেন।’

ষাঁড়টি দেখতে ভাটই এলাকা থেকে এসেছেন মনিরুল ইসলাম। শান্ত স্বভাবের গরুটিকে সামনাসামনি দেখে খুবই ভালো লেগেছে বলে জানান তিনি।

এই উদ্যোগের বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাসেল আহমেদ বলেছেন, কোরবানি ঈদকে সামনে রেখে উপজেলার খামারিদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হয়েছে। সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতিতে ক্ষতিকর ওষুধ ছাড়াই জলি খাতুন ষাঁড়টিকে বড় করেছেন। এটি সত্যিই প্রশংসনীয়। আশা করি তিনি বাড়ি থেকেই মনার জন্য ন্যায্য মূল্য পাবেন।

ঝিনাইদহশৈলকুপা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?