জামালপুরে গাঁজাসহ দুই নারী মাদক কারবারি আটক

ছবি: আগামীর সময়
জামালপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে শহরের মৃধাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া কারবারিরা হলেন, শেরপুরের কুসুমহাটি এলাকার খোদেজা বেগম (৪০) ও জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকার মোছা. বুলবুলি (৫৮)।
একটি সংববাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মৃধাপাড়া এলাকার শামছুল হুদা সেলিমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তার ভাড়াটিয়া খোদেজার ঘরে তল্লাশি করা হয়। এ সময় তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তার ভেতরে নীল পলিথিনে মোড়ানো ৪২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। পরে খোদেজার দেওয়া তথ্যের ভিত্তিতে পৌর শহরের দয়াময়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে বুলবুলিকে গ্রেপ্তার করা হয়।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



