নারায়ণগঞ্জে কৃষকদল নেতা বহিষ্কার
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

কৃষকদল নেতা জুয়েল আরমান
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি ও জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমানকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজ বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংগঠনের দপ্তর সম্পাদক শফিকুল ইসলামের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জুয়েল আরমানের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার অনুরোধ জানানো হয়েছে।



