Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামায়াত এমপির মেয়ের বিরুদ্ধে শিশু মারধরের অভিযোগ, বাড়ি ঘেরাও

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৪:৩৬
জামায়াত এমপির মেয়ের বিরুদ্ধে শিশু মারধরের অভিযোগ, বাড়ি ঘেরাও

যশোর-৪ এর এমপি ও জামায়াত নেতা গোলাম রসুলের বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

যশোর-৪ আসনের এমপি ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে উঠেছে এক শিশুকে মারধরের অভিযোগ। ক্ষুব্ধ স্থানীয়রা এর প্রতিবাদে এমপির যশোর শহরের বাড়ি ঘিরে বিক্ষোভ করেছেন। বাড়ির সামনের যশোর-নড়াইল মহাসড়ক অবরোধও করেছেন তারা।

যশোর শহরের নীলগঞ্জ এলাকায় আজ সকাল ১০টার দিকে এমপি রসুলের বাড়ি ঘেরাও করেন কয়েকশ মানুষ। এমপির ভাষ্য, মেয়ের ‘মানসিক সমস্যা’ আছে। বাড়ির সামনে শিশুদের ‘হট্টগোলের প্রতিবাদের’ জেরে ঘটেছে এই ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, নীলগঞ্জ এলাকার ‘আল মাদ্রাসাতুশ শারইয়াহ’ মাদ্রাসাটি এমপির বাড়ির পাশেই। সেখানকার এক শিশু শিক্ষার্থীকে আজ সকালে মারধর করেন গোলাম রসুলের মেয়ে অনন্যা। প্রতিবাদ করতে গেলে এক নারী অভিভাবকের ওপরও চড়াও হন তিনি। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে এমপি রসুল মাদ্রাসা আপাতত বন্ধ রাখতে বলেন। 

এতেই ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা এমপির বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বাড়ির সামনের মহাসড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে তাদের অবস্থান। এতে ব্যাহত হয় যান চলাচল। বাড়ির দিকে ছোড়া হয় ইট-পাটকেলও। 

বিক্ষোভকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত অনন্যার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ আলম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তিনি জানালেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছেন।

ঘটনার সূত্রপাত কীভাবে জানতে চাইলেন মাসুদ বললেন, ‘গতকাল এমপি সাহেবের মেয়ে মাদ্রাসার এক হুজুরের সাইকেল ধাক্কা দিয়ে ফেলে দেন। তার কিছু মানসিক সমস্যা আছে, এ কারণে এসব করেছেন। মাদ্রাসার লোকজন এতে ক্ষুব্ধ ছিলেন। আমি খবর পেয়ে রাতেই যাই। বিষয়টি মিটমাট করে আসি। আজ সকালে মেয়েটি আবার মাদ্রাসার এক শিশুকে মারধর করেন। এক অভিভাবকের মাথায় আঘাতও করেন। এরপর এলাকার লোকজন বিক্ষোভ শুরু করে।’

এ বিষয়ে যশোর-৪ আসনের এমপি ও জামায়াত নেতা গোলাম রসুলের ভাষ্য, ‘আমার মেয়ে মেডিকেলে পড়ে। তার একটু মানসিক সমস্যা আছে। দেশের বিভিন্ন স্থানে এমনকি ভারতেও তার চিকিৎসা করানো হয়েছে। এখনো তার চিকিৎসা চলছে। এর মধ্যে বাড়ির সামনে মাদ্রাসা হওয়ায় শিশুরা বিভিন্ন সময় সেখানে এসে হট্টগোল করে। অনন্যা শুধু এর প্রতিবাদ করেছিলেন। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি করা হয়েছে। এখন বাড়িতে হামলা চালিয়ে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’

বিক্ষোভকারীদের দুপুরে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন থানার পরিদর্শক মাসুদ আলম।

যশোরএমপিজামায়াতবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে