Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বকেয়া বুঝে পেতে ইউএনওর কাছে ৪ চা বাগানের শ্রমিক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ২২:০২
বকেয়া বুঝে পেতে ইউএনওর কাছে ৪ চা বাগানের শ্রমিক

বকেয়া আদায়ে ইউএনওর কাছে আবেদন পত্র দিচ্ছেন চা বাগানের পঞ্চায়েত কমিটি

বকেয়া সাপ্তাহিক মজুরি, ৪৫ মাসের প্রভিডেন্ট ফান্ড (পিএফ), চিকিৎসা ও আবাসন সুবিধাসহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন চারটি চা বাগানের শ্রমিকরা। একই সঙ্গে মালিকপক্ষ বাগান পরিচালনায় ব্যর্থ হলে সরকারি তত্ত্বাবধানে বাগান পরিচালনার দাবিও জানিয়েছেন তারা।

রবিবার (৭ জুন) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান, চুনারুঘাট উপজেলার লালচান্দ ও দেউন্দি চা বাগান এবং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানের শ্রমিকদের পক্ষে বাগান পঞ্চায়েত কমিটি মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ আবেদন জমা দেয়।

আবেদনে শ্রমিকরা উল্লেখ করেন, গত ২৬ মে চুনারুঘাট-মাধবপুর এলাকার সংসদ সদস্যের বাসভবনে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকে দেউন্দি টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম ওয়াহেদুল হক কয়েক ধাপে বকেয়া মজুরি পরিশোধের প্রতিশ্রুতি দেন। তবে নির্ধারিত সময় অনুযায়ী সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয়নি। আংশিক অর্থ পরিশোধ করা হলেও শ্রমিকদের উল্লেখযোগ্য পরিমাণ পাওনা এখনো বকেয়া রয়েছে বলে অভিযোগ।

শ্রমিকদের দাবি, ৪৫ মাসের পিএফ, চিকিৎসা সুবিধা, আবাসন সুবিধা, এরিয়া ভাতা ও অন্যান্য পাওনাও দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন রয়েছে। বারবার আশ্বাস দেওয়া হলেও সেগুলো বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

আবেদনপত্রে শ্রমিকরা বলেছেন, ‘যারা নির্ধারিত সময়ে সাপ্তাহিক মজুরি দিতে পারছে না, তারা কীভাবে শ্রমিকদের দীর্ঘদিনের পিএফ ও অন্যান্য পাওনা পরিশোধ করবে, তা নিয়ে আমরা শঙ্কিত। তাই প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।’

এর আগে আর্থিক সংকটের কারণে দেউন্দি টি কোম্পানির আওতাধীন চারটি বাগানে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। গত ২৫ মে থেকে মিরতিংগা, নোয়াপাড়া, লালচান্দ ও দেউন্দি চা বাগানের শ্রমিকরা একযোগে কর্মবিরতি পালন করেন। শ্রমিকদের অভিযোগ ছিল, নির্ধারিত সময়ে সাপ্তাহিক মজুরি পরিশোধ না হওয়ায় ঈদুল আজহার আগে তাদের পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে।

আরও পড়ুন

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে মামলা, গ্রেপ্তার ৪৭

০৭ জুন ২০২৬

সে সময় বাগান কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ঋণ না পাওয়ায় কোম্পানি আর্থিক সংকটে পড়েছে এবং এ কারণেই শ্রমিকদের মজুরি পরিশোধে বিলম্ব হচ্ছে। প্রশাসনের মধ্যস্থতায় বৈঠকের পর শ্রমিকরা কাজে ফিরলেও তাদের সব দাবি এখনো পূরণ হয়নি।



আবেদনের অনুলিপি নোয়াপাড়া, লালচান্দ, দেউন্দি ও মিরতিংগা চা বাগানের ব্যবস্থাপক, বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গল এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কাছেও পাঠানো হয়েছে।

নোয়াপাড়া চা বাগানের ইউপি সদস্য বাবুল রেলী জানান, চারটি বাগানেই দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে। শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা সময়মতো পাচ্ছেন না।

নোয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক সোহাগ মাহমুদ আগামীর সময়কে বললেন, বাগানের আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারলেই শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। কর্তৃপক্ষ তাদের বকেয়া পরিশোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহেদ বিন কাশেমের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

চা বাগানশ্রমিকইউএনওহবিগঞ্জমাধবপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    advertiseadvertise