Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছেলে হত্যা মামলা প্রত্যাহার না করায় বাবাকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:০৪
ছেলে হত্যা মামলা প্রত্যাহার না করায় বাবাকে কুপিয়ে জখম

ছবি: আগামীর সময়

নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত ইমন হত্যা মামলার বাদী ও নিহতের বাবা ওমর খৈয়ামের (৭০) ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। তাকে কুপিয়ে জখম করার পর গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে ফতুল্লার মাসদাইর কাজিবাড়ি এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের অভিযোগ, ইমন হত্যা মামলার প্রধান আসামি হিসেবে পরিচিত কিলার জাহিদ বোরকা পরে এবং তার সহযোগীরা মুখে মাস্ক পরে ওমর খৈয়ামের বাড়িতে আসে। সেখানে মামলা প্রত্যাহার না করায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।

আরও পড়ুন

বন্যায় চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

০৭ জুলাই ২০২৬

পরিবারের ভাষ্য, গত ২৩ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে মাদক মামলায় জামিনে মুক্তি পাওয়ার দেড় ঘণ্টা পর ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের বাবা ওমর খৈয়াম ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় কিলার জাহিদ, ফেরদৌস, ভুট্টা মাসুদ, গিট্টু রিপন, রনি, আদর, আপন, জসীম, সেলিম, পারভেজ, চক্ষু হৃদয়, সাবু, হোটেল মাসুদ, হৃদয়, ফাইটার মনির, শাওন, রবিন, গলা কাটা হৃদয়, রিয়াজ, নূরাসহ অজ্ঞাত পরিচয় আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়।

পরিবারের দাবি, মামলা পর থেকেই বিভিন্নভাবে তাদের মামলা প্রত্যাহারের হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু তাতে রাজি না হওয়ায় ওমর খৈয়ামের ওপর এই হামলা চালানো হয়েছে।

স্থানীয়দের দাবি, জাহিদ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এ কারণেই এলাকায় তিনি ‘কিলার জাহিদ’ নামে পরিচিত।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম আগামীর সময়কে জানিয়েছেন, জাহিদকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে অভিযান চলছে। তিনি ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন অপরাধ সংঘটন করে বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

হত্যা মামলানারায়ণগঞ্জকুপিয়ে জখম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের