Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সরাইল

ভাঙা সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ২০:১৯
ভাঙা সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার

ছবি: আগামীর সময়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভাঙা সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন ও পথচারী।
উপজেলার শাহবাজপুর-বুড্ডা সড়কের কুচনীর জরাজীর্ণ সেতুটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

কুচনী গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক, আওয়াল মিয়া, লায়েছ আহমেদ, সোহাগ মিয়া, নুর ইসলাম, প্রাণেশ দাস ও ফিরোজ মিয়া জানিয়েছেন, ১৯৮৬/৮৭ সালের দিকে নির্মিত সেতুটি বর্তমানে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। দুই বছরে সেতুর মূল অংশে ৩টি ভাঙন দেখা দিয়েছে। আগের দুটি ভাঙন স্থানীয়রা ঢালাই করে ঠেকাতে পারলেও নতুন করে আরও একটি ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে ভাঙা সেতুর ওপর দিয়ে পারাপার হচ্ছে ইটভাটার ট্রাক্টর, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ও পথচারী।

এ ছাড়া সেতুটির দুইপাশ ভেদ করে বটগাছ ঘিরে রেখেছে। এতেও সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, ইটভাটার বেপরোয়া ট্রাক্টরের চলাচলের কারণে সেতুসহ সড়কের ক্ষতি হচ্ছে।

কুচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমা রানী দেব বলেন, বিদ্যালয়ের উত্তর দিকে জরাজীর্ণ সেতুটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীসহ পথচারী ও যানবাহন চলাচল করছে। যেকোনও সময় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে সুমা রানী সেতুটির সংস্কারের দাবি জানান।

নোঁয়াগাও ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অলি আহাদ মৃধা বলেন, এই ভাঙা সেতুটি পারাপারে ঝুঁকি জেনেও যানবাহন চলাচল করছে। সেতুটিকে বটগাছ ঘিরে এপ্রোচ নষ্ট করছে,পাঠাতন ভেঙে পড়ছে। পুরাতন জরাজীর্ণ সেতুটির সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি।

নোঁয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ বলেন, ৪০ বছর আগে নির্মিত এই জরাজীর্ণ সেতুটি মেরামত করা জরুরি, অন্যথায় যেকোনও সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, শাহবাজপুর-বুড্ডা সড়কের এই কুচনী সেতুটির ওপর দিয়ে নোঁয়াগাও ও শাহবাজপুর ইউনিয়নের ৭/৮টি গ্রামের লোকজন চলাচল করে। এ ছাড়া শাপলা বিলের ফসল পরিবহন করা হয় এই সেতুর ওপর দিয়ে।

এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. ছিবগাতউল্লাহ খন্দকার বলেন, সরাইলে নতুন এসেছি। শিগগিরই সেতুটির বিষয়ে খোঁজ নিয়ে মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

সরাইলভাঙা সেতুকুচনীর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে