কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সংগৃহীত ছবি
ঢাকার কেরানীগঞ্জে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন— কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম (৬০), ইউনিয়ন যুবলীগ কর্মী জহিরুল ইসলাম (৩৮), ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আমান মিয়া (৬১), ইউনিয়ন যুবলীগ সদস্য সাদ্দাম হোসেন (৪০), স্বেচ্ছাসেবক লীগের সদস্য শেখ আতিকুল ইসলাম (৪০) ও চুড়াইন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কবির মোল্লা (৫৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


