Agamir Somoy E-Paper
রবিবার, ৩১ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
রবিবার, ৩১ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১৬:১১
চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

ছবি: আগামীর সময়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া যাতে অবৈধভাবে ভারতে পাচার না হয়, সে লক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি এবং জনসচেতনতামূলক চালানো হচ্ছে কার্যক্রম।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

তিনি উল্লেখ করেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই কিছু অসাধু চক্র সীমান্ত দিয়ে পশুর চামড়া পাচারের চেষ্টা করে। এ ধরনের তৎপরতা প্রতিরোধে বিজিবি আগাম প্রস্তুতি নিয়েছে এবং সীমান্ত জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে।

তার ভাষ্য, সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সব সময় সতর্ক রয়েছে। বিশেষ করে চামড়া পাচার রোধে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।

জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সীমান্তবর্তী বিভিন্ন মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের সীমান্ত আইন ও অবৈধ পারাপারের ঝুঁকি সম্পর্কে অবহিত করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত মাইকিং করা হচ্ছে এবং স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে।


আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় বাড়ছে বনলতা এক্সপ্রেসের দর্শক

৩১ মে ২০২৬



চামড়া ব্যবসায়ীদের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করা হচ্ছে বলে জানান তিনি। বৈধ উপায়ে চামড়া সংগ্রহ ও বিপণনে তাদের উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে কোনোভাবেই যাতে চামড়া পাচার না হয়, সে বিষয়ে সতর্ক করা হচ্ছে।

লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী মন্তব্য করেন, সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং চামড়া পাচারের সুযোগ সৃষ্টি ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং অবৈধ চামড়া পাচার প্রতিরোধ সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সীমান্ত এলাকার বাসিন্দাদের আইন মেনে চলার আহ্বান জানান তিনি। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দ্রুত বিজিবিকে জানাতে অনুরোধ করেন।

    শেয়ার করুন:
    ব্যক্তি হিসেবে আমাদের সঙ্গে এই অর্থের কোনো সম্পর্ক নেই

    ব্যক্তি হিসেবে আমাদের সঙ্গে এই অর্থের কোনো সম্পর্ক নেই

    ৩০ মে ২০২৬, ২৩:৪৫

    রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ৩১ মে ২০২৬, ০০:১৬

    বেপরোয়া ম্যানেজারকে নিয়ে অভিযোগ বাফুফের কাছে

    বেপরোয়া ম্যানেজারকে নিয়ে অভিযোগ বাফুফের কাছে

    ৩১ মে ২০২৬, ০০:৫১

    নানী ও দুই নাতির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে মা

    নানী ও দুই নাতির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে মা

    ৩০ মে ২০২৬, ২২:২৩

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, ইট-ডিম ছোড়ার অভিযোগ

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, ইট-ডিম ছোড়ার অভিযোগ

    ৩০ মে ২০২৬, ২৩:৩১

    ৪০০ বছরের ঐতিহ্য এখনও চকবাজারে

    ৪০০ বছরের ঐতিহ্য এখনও চকবাজারে

    ৩০ মে ২০২৬, ১৮:১৬

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    ২৬ মে ২০২৬, ০৩:৫৫

    অতিরিক্তি সময়ে গড়ালো ম্যাচ

    অতিরিক্তি সময়ে গড়ালো ম্যাচ

    ৩১ মে ২০২৬, ০০:১৬

    ‘প্রধানমন্ত্রী সিনেমা দেখেন, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দেখতে পারবে না?’

    ‘প্রধানমন্ত্রী সিনেমা দেখেন, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দেখতে পারবে না?’

    ৩০ মে ২০২৬, ২৩:৩৬

    তরুণদের রক্ষায় তামাকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি

    তরুণদের রক্ষায় তামাকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি

    ৩১ মে ২০২৬, ০৭:১০

    ইতিহাস গড়ে পিএসজির টানা দ্বিতীয় শিরোপা

    ইতিহাস গড়ে পিএসজির টানা দ্বিতীয় শিরোপা

    ৩১ মে ২০২৬, ০১:০১

    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ৩০ মে ২০২৬, ০৭:৪৯

    জনতুষ্টির রাজনীতি ও সাংস্কৃতিক সংকট, ক্ষতি কার?

    জনতুষ্টির রাজনীতি ও সাংস্কৃতিক সংকট, ক্ষতি কার?

    ৩১ মে ২০২৬, ১৩:০১

    জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

    জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

    ৩১ মে ২০২৬, ০৪:২৩

    প্রেমিক যুগলকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

    প্রেমিক যুগলকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

    ৩০ মে ২০২৬, ২৩:২২

    advertiseadvertise