Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সাইকেল চালিয়ে বাংলাদেশ ভ্রমণে নেপালি তরুণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৫:৪৯
সাইকেল চালিয়ে বাংলাদেশ ভ্রমণে নেপালি তরুণ

ছবি: আগামীর সময়

নেশামুক্ত সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দিতে সাইকেল চালিয়ে বাংলাদেশ ভ্রমণ করছেন নেপালের তরুণ বিশ্বাস রয় (২৫)। এক মাসের সফরে দেশের বিভিন্ন জেলা ঘুরে তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছেন তিনি।

গত ১৮ মে নিজ দেশ থেকে যাত্রা শুরু করেন নেপালের ইলাম জেলার এই তরুণ। ভারতের শিলিগুড়ি হয়ে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এরপর দেশের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করছেন সাইকেল চালিয়ে।

শনিবার সন্ধ্যায় সৈয়দপুরে পৌঁছান তিনি। শহরের কলিম মোড়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় স্থানীয়রা। পরে রবিবার বিকেলে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন নেপালের এ তরুণ।

রবিবার (২৪ মে) সৈয়দপুরে তার সঙ্গে আগামীর সময়ের কথা হয়। তিনি জানান, বর্তমান সময়ে অনেক তরুণ ভুল পথে যাচ্ছে। নেশা শুধু একজন মানুষকে নয়, ধ্বংস করে দেয় পুরো পরিবার ও সমাজকে। এই সাইকেল ভ্রমণের মূল উদ্দেশ্য তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার বার্তা দেওয়া।

বিশ্বাস রয় আরও বলেন, পৃথিবী অনেক সুন্দর। এই সৌন্দর্য উপভোগ করতে হলে ঘুরতে হবে। ভ্রমণ মানুষকে নতুন জায়গা, সংস্কৃতি ও মানুষের সঙ্গে পরিচিত করে। এসব অভিজ্ঞতা তরুণদের ভালো পথে চলতে অনুপ্রাণিত করতে পারে।

বাংলাদেশের মানুষ ও পুলিশের আতিথেয়তায় মুগ্ধতার কথা জানান তিনি। উল্লেখ করেন, বাংলাদেশে প্রবেশের পর এক স্টেশনে কিছু সময় অবস্থানকালে তার খাবার, বিশ্রাম ও থাকার ব্যবস্থা করেন পুলিশ সদস্যরা। প্রয়োজনে যোগাযোগের জন্য দেন নিজেদের নম্বরও। তার ভাষ্য, এটি মুগ্ধ করেছে তাকে।

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বলেন, চারদিকে সবুজ ধানক্ষেত ও গাছপালা দেখে হয়েছেন অভিভূত। নেপালেও এমন বিস্তীর্ণ সবুজ কম দেখা যায়। তার মতে, বাংলাদেশ সত্যিই একটি প্রাকৃতিক সৌন্দর্যের দেশ।

তিনি আরও জানান, বাংলাদেশে অবস্থান করছেন এক মাসের ভিসা নিয়ে। এ সময় দেশের বিভিন্ন জেলা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন তিনি, নেশামুক্ত জীবনের বার্তা ছড়িয়ে দেবেন তরুণদের কাছে।

নীলফামারীনেপালি তরুণনেশামুক্ত সমাজ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise