Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জুলাইযোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৯
জুলাইযোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার

জুলাইযোদ্ধা মো. সুজনের নবজাতক কন্যা সাইফা নুর সুবহার জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। ছবি: আগামীর সময়

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে লিভারের দুই-তৃতীয়াংশ হারানো জুলাইযোদ্ধা মো. সুজনের নবজাতক কন্যা সাইফা নুর সুবহার জন্য উপহার পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সুজনের বাসায় গিয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো উপহার শিশুটির পরিবারের হাতে তুলে দেয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

প্রতিনিধিদলের সদস্যরা নবজাতকের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সুজনের শারীরিক অবস্থা এবং পরিবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

সুজন জানান, ২০২৪ সালের ৫ আগস্ট পুরান ঢাকার নয়াবাজার এলাকায় আন্দোলনে অংশ নেওয়ার সময় পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কয়েক দফা অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা তার লিভারের দুই-তৃতীয়াংশ অপসারণ করেন। দীর্ঘ চিকিৎসার পর পেটে ৩২টির বেশি সেলাই নিয়ে তিনি প্রাণে বেঁচে যান। বর্তমানে লিভারের এক-তৃতীয়াংশ নিয়েই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

২৯ জুলাই ২০২৬

তার ভাষ্য, সংসার চালাতে এখন অটোরিকশা চালান। নিজের চিকিৎসার পাশাপাশি ব্রেন স্ট্রোকে আক্রান্ত শয্যাশায়ী বাবার চিকিৎসার ব্যয়ও বহন করতে হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতি তিন মাস অন্তর ফলোআপ করার কথা থাকলেও অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না। অটোরিকশা চালিয়ে যে আয় হয়, তা দিয়ে বাসাভাড়া, সংসারের খরচ ও ওষুধের ব্যয় মেটাতেই হিমশিম খেতে হচ্ছে। যোগ্যতা অনুযায়ী একটি সরকারি চাকরির সুযোগ পেলে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সুজন আরও জানান, আহত হওয়ার কয়েক মাস পর তিনি বিয়ে করেন। বর্তমানে তার একটি কন্যাসন্তান রয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিশুটির জন্য পোশাকসহ বিভিন্ন উপহার পাঠানো হয়েছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তারা সুজনের খোঁজখবর নিতে এসেছেন। আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তার জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করতে সর্বাত্মক চেষ্টা করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আহত জুলাইযোদ্ধা ও তাদের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। সুজনের মতো আহতদের পুনর্বাসন ও সম্মানজনক কর্মসংস্থানের বিষয়েও সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

জুলাইযোদ্ধাপ্রধানমন্ত্রীর উপহার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে