Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সরাইল

একযুগেও সংস্কার হয়নি জাফর খালের লোহার সেতু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ২১:২৫
একযুগেও সংস্কার হয়নি জাফর খালের লোহার সেতু

ছবি: আগামীর সময়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মেঘনা পাড়ের প্রাচীন পানিশ্বর বাজারের ব্রিটিশ আমল থেকেই বন্দর হিসেবে খ্যাতি ছিল। কিন্তু নৌপথ ছাড়া উন্নত সড়ক যোগাযোগব্যবস্থা না থাকায় ধীরে ধীরে সেই খ্যাতি ম্লান হয়ে আসে।

এ অবস্থায় প্রায় এক যুগ আগে সরাইল উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন স্থানীয় বাসিন্দাদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পানিশ্বর বাজার সংলগ্ন জাফর খালের ওপর একটি সেতু নির্মাণের প্রস্তাব দেন। এতে সাড়া দিয়ে এলাকাবাসী সেতু নির্মাণে নেমে পড়েন।

স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে নির্মিত হয় কয়েকটি খুটির ওপর লোহার পাটাতন ও রেলিং দিয়ে সেতুটি। সময়ের সঙ্গে যাতায়াত ব্যবস্থার উন্নতি হলেও এই সেতুটির কোনও উন্নয়ন হয়নি। হয়নি বড় পরিসরে কোনও সংস্কার কাজ।

স্থানীয়দের দাবি, বৃহত্তম ব্যবসাকেন্দ্র পানিশ্বর বাজার সংলগ্ন লোহার চিকন সেতুটি সংস্কারের মাধ্যমে বাজারে মালমাল পরিবহন ও বাসিন্দাদের চলাচলের সুবিধা নিশ্চিত করা।

শোলাবাড়ি গ্রামের বাসিন্দা স্বাস্থ্যসহকারী রাসেল, দেওবাড়িয়ার প্রবাসী সফিক, লায়ের হাটির বাসিন্দা উছমান চৌধুরী জানিয়েছেন, শাখাইতি, দেওবাড়িয়া, নাইলা, তারাখলা, নয়াহাটি, আকবরহাটি, লায়েরহাটি, শোলাবাড়ি, সিমনা, কট্রাইল্লা, ডাংগি, তাজপুর, দুর্গাপুর, বগুইড়সহ বিভিন্ন গ্রামের ৩/৪ হাজার লোক প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করেন।

আরও পড়ুন

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়েই নেপালে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা

১৩ আগস্ট ২০২৬

ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও পানিশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা বলেন, স্বাধীনতার পর থেকেই জাফর খালের ওপর সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। যুগ যুগ ধরে আশ্বাসই পেয়েছি, কিন্তু কেউ কথা রাখেননি। ২০১৫ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন দুই গ্রামের যাতায়াতের দুরবস্থা দেখে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেতু নির্মাণের প্রস্তাব দিলে আমরা সেতুটি স্থানীয়ভাবে নির্মাণ করি।

পানিশ্বর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছাদু মিয়া বলেন, এই লোহার সেতুটির প্লেট পরিবর্তনের জন্য সদ্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন ২ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিলেন। সে টাকা দিয়ে সেতুটির লোহার প্লেট পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া বড় কোনও সংস্কার কাজ করা হয়নি।

পানিশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৌহিদ মিয়া বলেন, সম্প্রতি পানিশ্বর বাজার সংলগ্ন লোহার সেতুটি সীমিত পরিসরে মেরামত করা হয়েছে।

তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমানে যুগ্ম-সচিব মোহাম্মদ এমরান হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে এলাকাবাসীর অর্থায়নের পরিমাণ ছিল প্রায় ৩০ লাখ টাকা। অবশিষ্ট অর্থের মধ্যে উপজেলা পরিষদ রাজস্ব তহবিল থেকে ৪ লাখ এবং পানিশ্বর ইউনিয়নের এলজিএসপির বরাদ্দ থেকে ৬ লাখ টাকা।

তিনি আরও জানান, তৎকালীন খালটির দুই পারের লোকজনের যোগাযোগ স্থাপন, শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগ লাঘব, ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ সার্বিক বিবেচনায় সেতুটি খুব প্রয়োজন ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, জনস্বার্থে সেতুটির সংস্কারের প্রয়োজনীয়তা থাকলে সংস্কার করা হবে।

সরাইললোহার সেতুজাফর খাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে