সন্ধ্যা ৭টার পরও শপিংমল-দোকান খোলা, তিন ব্যবসায়ীকে জরিমানা
জামালপুর প্রতিনিধি

ছবি: আগামীর সময়
জামালপুরে সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর শপিংমল ও দোকান খোলা রাখার দায়ে তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১ মে) রাতে জামালপুরের শহীদ হারুন সড়ক এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান।
হাসিবুর বলেছিলেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার পর দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার কথা থাকলেও তা অমান্য করে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। এ অভিযানে একটি জুতার দোকান ও একটি হার্ডওয়্যার দোকানকে ২ হাজার টাকা করে এবং এন এস টেলিকম নামের একটি মোবাইল ফোনের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‘বিদ্যুতের অপচয় রোধ ও নগর এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত পরিচালিত হবে এ ধরনের অভিযান’, উল্লেখ করেন তিনি।



