Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দলছুট এনসিপি নেতারা ভিড়লেন গণসংহতিতে

রাঙ্গামাটি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ মে ২০২৬, ২২:০৭
দলছুট এনসিপি নেতারা ভিড়লেন গণসংহতিতে

ছবি: আগামীর সময়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলা কমিটি থেকে পদত্যাগ করা ৩০ নেতাকর্মী যোগ দিয়েছেন গণসংহতি আন্দোলনে। আজ মঙ্গলবার বিকালে রাঙামাটির আশিকা কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তারা।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ হাসান মারুফ রুমী, মনির উদ্দিন পাপ্পু, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ সীমুল, বান্দরবান জেলা পরিষদ সদস্য উবা থোয়াই মারমা প্রমুখ।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক উজ্জল চাকমা বলেছেন, ‘আমরা অনেক আশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলাম, কিন্তু আদর্শ থেকে সরে গেছে দলটি। তাই পদত্যাগ করেছিলাম। আজ গণসংহতি আন্দোলনে যোগ দিলাম। আশা করি, এবার আমাদের লক্ষ্য পূরণ হবে।’

জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক কলিন্স চাকমা বলেছেন, ‘আমরা দেখেছিলাম দলটি (এনসিপি) পরিবর্তনের স্বপ্ন নিয়ে এসেছিল। কিন্তু তারা জাতীয় নির্বাচনে তৃণমূলের মতামত না নিয়েই নির্বাচনী জোট করেছে। তখনই আমরা প্রতিবাদ করেছিলাম। আমাদের মতামতকে প্রাধান্য না দেওয়ায় পদত্যাগ করেছি। এখন গণসংহতি আন্দোলনে যোগ দিলাম।’ তবে যোগদান তালিকায় নাম থাকলেও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এনসিপির সাবেক জেলা আহ্বায়ক বিপিনজ্যোতি চাকমা।

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু বলছিলেন, ‘পাহাড়ে যারা বসবাস করেন তাদের সংস্কৃতি, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। পাহাড়ের মানুষের আলাদা যে অস্তিত্ব আছে, সেটা স্বীকার করতে হবে রাষ্ট্রকে।’

এনসিপিরাজনীতিযোগদান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু