Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ২১:২৮
জনবল সংকটে খুঁড়িয়ে চলছে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স

ছবি: আগামীর সময়

সিরাজগঞ্জের তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ভয়াবহ জনবল সংকট বিরাজ করছে। প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ১৪১টি পদের বিপরীতে ৫১টি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে উপজেলার প্রায় সাড়ে তিন লাখ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বলছে, প্রতিষ্ঠানটিতে প্রথম শ্রেণির ২৬টি পদের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ চিকিৎসক পদ শূন্য রয়েছে। জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি), জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), জুনিয়র কনসালট্যান্ট (গাইনি), জুনিয়র কনসালট্যান্ট (শিশু), জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিকস) ও সার্জন পদসহ মোট চারটি বিশেষজ্ঞ চিকিৎসক পদ শূন্য রয়েছে। এছাড়া মেডিকেল অফিসার (ইউএইচসি) পদও খালি রয়েছে।

দ্বিতীয় শ্রেণির ৩১টি পদের মধ্যে সিনিয়র স্টাফ নার্স (মিডওয়াইফারি) পদ শূন্য রয়েছে। অন্যদিকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৯৪টি পদের বিপরীতে ৪২টি পদ দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে।

শূন্য পদগুলোর মধ্যে রয়েছে চিকিৎসা সহকারী, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক, ক্যাশিয়ার, পরিসংখ্যানবিদ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই), মেডিকেল টেকনোলজিস্ট (রেডিও), সহকারী সেবক ও মালীর পদ। এছাড়া সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ওয়ার্ড বয়, কুক/মশালচি, নৈশপ্রহরী, অফিস সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, অফিস সহায়ক, ঝাড়ুদার ও স্বাস্থ্য সহকারীর একাধিক পদও শূন্য রয়েছে।

জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা, দাপ্তরিক কার্যক্রম, পরিচ্ছন্নতা, রান্না, নিরাপত্তা ও বিভিন্ন কারিগরি সেবায় সমস্যা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কিছু ক্ষেত্রে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের দিয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করা হয়। এর ফলে সার্বিক স্বাস্থ্যসেবার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাড়াশ পৌর সদরের বাসিন্দা লুৎফর রহমান বলেছেন, ‘দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় সাধারণ মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল না থাকায় অনেক সেবা পাওয়া যাচ্ছে না।’

পূর্বপাড়া এলাকার মাসুম বিল্লাহ জানান, মালীর পদ দীর্ঘদিন শূন্য থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের বাগান ও খোলা জায়গাগুলোর যথাযথ পরিচর্যা হচ্ছে না। ফলে বিশাল চত্বরের সৌন্দর্যও নষ্ট হচ্ছে।

দেওড়া গ্রামের জান্নাতি খাতুন অভিযোগ করেন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ও মেডিকেল টেকনোলজিস্ট (রেডিও) পদে জনবল সংকট থাকায় অনেক সময় সংশ্লিষ্ট বিভাগে গিয়ে রোগীরা সেবা পান না। বেশিরভাগ সময় বিভাগগুলো বন্ধ থাকে।

স্বাস্থ্যসেবা নিতে আসা রহতম আলী, ফাতেমা খাতুন, রাকিবুল হাসান, সানজিদা বেগম ও রাব্বির হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, কিছু বিভাগে সেবা পাওয়া গেলেও জনবল সংকটের কারণে অনেক বিভাগে কাঙ্ক্ষিত সেবা মিলছে না। পাশাপাশি পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও হাসপাতালের পরিবেশ রক্ষণাবেক্ষণেও ঘাটতি রয়েছে।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম বলেছেন, ‘একটি হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্সের পাশাপাশি সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক পদ শূন্য থাকায় কাঙ্ক্ষিত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত শূন্য পদগুলো পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাচ্ছি।’


জনবল সংকটস্বাস্থ্য কমপ্লেক্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট