অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৪, জরিমানা
বরিশাল ব্যুরো

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারজনকে আটক করেছে কোস্টগার্ড। পরে ড্রেজার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আটক ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কলাকোপা এলাকার মো. জাফর, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জব্বার থানাধীন চার রশিদ এলাকার মো. আব্দুল হাকিম, ভোলা সদর উপজেলার ডাইয়া গ্রামের মো. মুমিন ও মো. রাকিব।
গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিজিরা সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম।





