Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অ্যাপ্রোচ সড়কে অনিয়ম, ক্ষোভে ফুঁসছে বাউফলবাসী

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:৩৩
অ্যাপ্রোচ সড়কে অনিয়ম, ক্ষোভে ফুঁসছে বাউফলবাসী

ছবি: আগামীর সময়

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় পাঁচ বছর ধরে কাজ বন্ধ থাকার পর সম্প্রতি নির্মাণকাজ শুরু হলেও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে বাউফল উপজেলার দ্বীপাশা খালের ওপর ২০ মিটার দৈর্ঘ্যের একটি আরসিসি গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজার, চন্দ্রপাড়া চৌরাস্তা ও মধ্যমদনপুরা সড়কের সংযোগস্থলে নির্মিত সেতুটির কাজ পায় শাহিন এন্টারপ্রাইজ ও গিয়াস উদ্দিনের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পটির চুক্তিমূল্য ছিল ১ কোটি ৮৩ লাখ ২ হাজার ৯৬৩ টাকা।

স্থানীয়দের অভিযোগ, সেতুর মূল কাঠামো নির্মাণের সময়ও পাইলিংসহ বিভিন্ন কাজে অনিয়ম হয়েছিল। নির্ধারিত মান বজায় না রেখে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে। কারণ মূল সেতুর কাজ শেষ হলেও প্রায় পাঁচ বছর ধরে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়নি।

সম্প্রতি অ্যাপ্রোচ সড়কের কাজ শুরু হলে নতুন করে অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, অ্যাপ্রোচে ব্যবহারের জন্য তৈরি ব্লকগুলোতে সিলেট বালুর পরিবর্তে মাটি ও স্থানীয় বালু ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সিমেন্টের পরিমাণও প্রয়োজনের তুলনায় কম দেওয়া হয়েছে। ফলে ব্লকগুলো হাতে তুললেই ভেঙে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান, নাসির উদ্দিন ও আয়শা বেগমসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, বারবার আপত্তি জানালেও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন বিষয়টি আমলে নিচ্ছেন না। এছাড়া নির্মাণকাজ তদারকিতে এলজিইডির কোনো কর্মকর্তাকে নিয়মিত দেখা যায় না বলেও দাবি করেন তারা।

এলজিইডি সূত্রে জানা গেছে, প্রকল্পের মোট বিলের মধ্যে ইতোমধ্যে ১ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার ৩১৯ টাকা পরিশোধ করা হয়েছে। অ্যাপ্রোচ সড়কের কাজ অসম্পূর্ণ থাকায় বাকি অর্থ আটকে রাখা হয়েছে। প্রকল্পের শর্ত অনুযায়ী সিলেট বালু ও সিমেন্ট ব্যবহার করে ব্লক তৈরির কথা থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে সংশ্লিষ্ট ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার গিয়াস উদ্দিন বললেন, ব্লকগুলো এখনো স্থাপন করা হয়নি। কোথাও ত্রুটি পাওয়া গেলে নতুন করে ব্লক তৈরি করা হবে।

বাউফল উপজেলা এলজিইডির প্রকৌশলী আরজুরুল হক বলছিলেন, দীর্ঘদিন ধরে অ্যাপ্রোচ সড়কের কাজ ফেলে রাখার কারণে ঠিকাদারকে একাধিকবার দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। সম্প্রতি অফিসকে অবহিত না করেই কাজ শুরু করা হয়। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।


পটুয়াখালীসেতু নির্মাণঅনিয়ম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী