আখাউড়ায় যুবলীগ নেতা ও ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তাররা— আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযানে যুবলীগের এক নেতা ও ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. এরশাদুল ইসলাম ভূঁইয়া (৪০) এবং আখাউড়া উপজেলা ছাত্রলীগের সদস্য মো. রনি মিয়া (২৪)।
আজ শনিবার বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এরশাদুল ইসলাম ভূঁইয়া উপজেলার বড় কুড়িপাইকা গ্রামের মৃত নুরুল ইসলাম ভূঁইয়ার ছেলে। রনি মিয়া মোগড়া ইউনিয়নের দরুইন নোয়াপাড়া গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আখাউড়া থানার তদন্ত কর্মকর্তা তানবীর হোসেন বলেছেন, ‘অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’




