Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দুই শতাধিক কবি-সাহিত্যিক নিয়ে বগুড়ায় ‘কবি সম্মেলন’

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ২০:২৪
শেয়ার করুন:
দুই শতাধিক কবি-সাহিত্যিক নিয়ে বগুড়ায় ‘কবি সম্মেলন’

জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা

দেশের দুই শতাধিক কবি-সাহিত্যিক নিয়ে বগুড়ায় শুরু হয়েছে তিনদিনব্যাপী কবি সম্মেলন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন কবিরা। প্রধানমন্ত্রী ঘোষিত নজরুল বর্ষকে এই সম্মেলনের আয়োজন করেছে বগুড়ার লেখক চক্র।

উদ্বোধনী দিন সকালে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন এবং প্রকাশনা ও কবি ব্যাগ উপহার প্রদান করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।

সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও কবি সম্মেলন উদ্‌যাপন পরিষদের সদস্যসচিব কবি ইসলাম রফিক।

উদ্বোধনের পরই বগুড়া লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’, বেড়ে ওঠার কাগজ ‘নিওর’, স্যুভেনির এবং ২টি সেমিনার পেপার এবং মুহম্মদ শহীদুল্লাহ এর ‘নিজস্ব দুঃখগুলো’ কাব্যগ্রন্থের উন্মোচন করা হয়।

সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক জানিয়েছেন, তিন দিনব্যাপী সম্মেলনে থাকছে দুইটি সেমিনার পর্ব, ৫টি মুক্ত আলোচনাপর্ব এবং ৭টি স্বরচিত কবিতা ও ছড়া পাঠ পর্ব। দ্বিতীয় দিন বিকাল ৪টায় প্রতি বছরের মতো এ বছরও আটজন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার দেওয়া হবে। তৃতীয় দিনে জিয়াবাড়ি ও মমইন পরিদর্শন করবেন কবিরা।

কবি সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ চত্বরে বসেছে মিনি বইমেলা, যেখানে বাংলা একাডেমি, শিশু একাডেমি, পল্লী উন্নয়ন একাডেমি, শীতকালীন পিঠা পাওয়া যাচ্ছে। বগুড়া লেখক চক্রের স্টলে জাতীয় ও স্থানীয় লেখকদের বই বিক্রি করা হচ্ছে। পাওয়া যাচ্ছে লিটল ম্যাগাজিন ও পিঠা।

কথসাহিত্যিক ও বাচিক শিল্পী মাহফুজ ফারুকের সঞ্চালনায় বিকালে কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা ও তার কবিতা আবৃত্তি করা হয়। রাতে অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা আবৃত্তি।

উদ্বোধনী দিনে অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামাণিক, এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ, জেলা কালচারাল অফিসার মো. মাহমুদুল হাসান, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কে এম খায়রুল বাশার, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাড. পলাশ খন্দকার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপপরিচালক ছড়াকার ইমরুল ইউসুফ।

বগুড়াকবি সম্মেলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে