Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শিগগিরই চালু হচ্ছে ফুড ল্যাব: মেয়র শাহাদাত

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ২০:২১
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শিগগিরই চালু হচ্ছে ফুড ল্যাব: মেয়র শাহাদাত

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরবাসীর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই সিটি করপোরেশনের ফুড ল্যাবরেটরির কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, আধুনিক যন্ত্রপাতির যথাযথ ব্যবহার ও নির্ভুল পরীক্ষার মাধ্যমে খাদ্যে ভেজাল এবং ক্ষতিকর উপাদান শনাক্ত করা সম্ভব।

আজ শনিবার দুপুরে নগরীর মুরাদপুরের বিবিরহাট এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ফুড ল্যাবে যন্ত্রপাতি ও রাসায়নিক উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র। ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেনটিভ সার্ভিসেস প্রজেক্ট’ (আইইউপিএইচপিএসপি)-এর আওতায় এসব উপকরণ হস্তান্তর করা হয়। এ সময় প্রকল্পের আওতায় নিয়োগ পাওয়া একজন মাইক্রোবায়োলজিস্ট ও দুজন অপারেটরও কাজে যোগ দেন।

পরিদর্শনকালে মেয়র ল্যাবের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং যন্ত্রপাতির কার্যক্ষমতা, নমুনা সংরক্ষণ ও পরীক্ষার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। পাশাপাশি যন্ত্রপাতি ব্যবহারের অবস্থা, সংরক্ষণব্যবস্থা, বিদ্যুৎ বিলসহ ল্যাব পরিচালনার বিভিন্ন বিষয় সম্পর্কে কর্মকর্তাদের কাছে খোঁজ নেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ফুড ল্যাবটি সঠিকভাবে পরিচালিত হলে নগরবাসীর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফরমালিনসহ খাদ্যে থাকা ক্ষতিকর উপাদান শনাক্ত করতে নিয়মিত পরীক্ষা চালু রাখা জরুরি। ল্যাবে আধুনিক যন্ত্রপাতি রয়েছে, এখন সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ফুড ল্যাবটি জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি চসিকের রাজস্ব আয়ের একটি সম্ভাবনাময় উৎস হতে পারে। এ জন্য যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ, সফটওয়্যার ব্যবস্থাপনা এবং দক্ষ জনবলকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া জরুরি।

মেয়র জানান, ফুড ল্যাবটি আধুনিকভাবে সাজিয়ে শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর নাগরিকেরা খাদ্য পরীক্ষার জন্য ল্যাবটির সেবা নিতে পারবেন।

এ সময় ল্যাবের কর্মকর্তা-কর্মচারীদের যন্ত্রপাতি ও রাসায়নিক উপকরণের মেয়াদ যাচাই করে মেয়াদোত্তীর্ণ সামগ্রী দ্রুত অপসারণের নির্দেশ দেন মেয়র। পাশাপাশি ল্যাবের মজুত ও সরঞ্জামের তালিকা নিয়মিত হালনাগাদ রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চসিকের নির্বাহী প্রকৌশলী সাফকাত বিন আমিন, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, আইইউপিএইচপিএসপি প্রকল্পের বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন স্পেশালিস্ট মো. এনামুল হক, মো. জাহিদ হোসেন ও রিয়াল হাসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ফুড ল্যাবমেয়র শাহাদাতনিরাপদ খাদ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’