চট্টগ্রাম নগরবাসীর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই সিটি করপোরেশনের ফুড ল্যাবরেটরির কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, আধুনিক যন্ত্রপাতির যথাযথ ব্যবহার ও নির্ভুল পরীক্ষার মাধ্যমে খাদ্যে ভেজাল এবং ক্ষতিকর উপাদান শনাক্ত করা সম্ভব।আজ শনিবার দুপুরে নগরীর মুরাদপুরের বিবিরহাট এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ফুড ল্যাবে যন্ত্রপাতি ও রাসায়নিক উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র। ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেনটিভ সার্ভিসেস প্রজেক্ট’ (আইইউ...