Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

দ্রুত পরীক্ষা নিতে এইচএসসি পরীক্ষার্থীদের স্মারকলিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৮:১৩
দ্রুত পরীক্ষা নিতে এইচএসসি পরীক্ষার্থীদের স্মারকলিপি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পর মানসিক চাপ ও সেশনজটের আশঙ্কা করছেন এইচএসসি পরীক্ষার্থীদের একাংশ।

অনতিবিলম্বে পরীক্ষা শুরু করা এবং স্থগিত হওয়া বিষয়গুলোর জন্য যৌক্তিক বিরতি (গ্যাপ) দিয়ে নতুন রুটিন প্রকাশের দাবি জানিয়েছেন তারা।

আজ রবিবার (১৯ জুলাই) শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছেন সাধারণ পরীক্ষার্থীরা।

বোর্ড সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের একদল পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উপস্থিত হন।

তারা বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো দ্রুততম সময়ের মধ্যে শুরু করার দাবি জানায়। একইসঙ্গে স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন সময়সূচিতে প্রতিটি বিষয়ের মাঝে কমপক্ষে ২ থেকে ৩ দিন বিরতি রাখার অনুরোধ জানিয়ে বোর্ড চেয়ারম্যানের কাছে একটি লিখিত স্মারকলিপি দেন।

পরীক্ষার্থীদের পক্ষে আলতাফুল আলম সাকিব, এস এম নাজিফ নুর, মুহাম্মদ জাঈদুল কবির, মারুফ হোসেন তাসিন ও শাহরিয়ার হাশিমসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই দাবিতে স্বাক্ষর করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, সম্প্রতি প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বাংলা ১ম, বাংলা ২য় এবং ইংরেজি ১ম পত্রের পরীক্ষা হওয়ার পর অবশিষ্ট পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা সচল রয়েছে। ফলে অন্য বোর্ডের পরীক্ষার্থীরা যথাসময়ে উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে এগিয়ে যাবে। আর চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা চরম বৈষম্য ও অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়বে। এই মানসিক চাপ থেকে মুক্তি পেতেই তারা দ্রুত পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছে।

শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ এবং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বেশ কিছু পরীক্ষার্থী বোর্ডে এসেছিল। তারা দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা শুরু করা এবং রুটিনে যৌক্তিক গ্যাপ রাখার দাবি জানিয়েছে।

তিনি বলেছেন, ‘বোর্ড চেয়ারম্যান পরীক্ষার্থীদের স্মারকলিপিটি গ্রহণ করেছেন। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন যে, তাদের এই যৌক্তিক দাবি ও আবেদনের বিষয়টি পর্যালোচনার জন্য আগামীকালই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’

এইচএসসি পরীক্ষাস্মারকলিপিচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    তিন রোগ চিকিৎসায়  ৪০৩৯ কোটি টাকা

    তিন রোগ চিকিৎসায় ৪০৩৯ কোটি টাকা

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা