১০ টাকার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার মোহাম্মদ হাসান (৩৯) নগরীর মোহাম্মদনগর এলাকার বাসিন্দা ও পেশায় নিরাপত্তা প্রহরী।
আজ শুক্রবার বিকালে মোহাম্মদনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
নগরীর বায়েজিদ বোস্তামি থানার ওসি আবদুল করিম জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার বিকালে শিশুটিকে ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে নিজ বাসায় নিয়ে যান হাসান। এরপর বিভিন্নভাবে যৌন নিপীড়ণ ও ধর্ষণের চেষ্টা করেন তিনি।
‘ওই শিশু কোনোমতে হাসানের হাত থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরে ঘটনা জানায়। রাতে থানায় এসে মামলা করেন তার বাবা। আর ঘটনার পর পালিয়ে যান হাসান। গোপন তথ্যের ভিত্তিতে আজ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ,’ বলছিলেন ওসি।
তিনি আরও জানিয়েছেন, ঘটনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে শিশুটিকে।




